আবার অযোধ্যা পাহাড়ে হাতির হামলায় মৃত্যু
দি নিউজ লায়ন; আবার অযোধ্যা পাহাড়ে হাতির হামলায় মৃত্যু। জানা গিয়েছে,মৃতের নাম শঙ্খ সোরেন(৩২)। তার বাড়ি পুরুলিয়ার বাগমুন্ডি থানার অযোধ্যা পাহাড়ের বাসারে গ্রামের ডুংরিডি টোলাতে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে জঙ্গলের ভিতরে একটি পাথরের কাছে উপুড় অবস্থায় ওই ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। ঠিক কিছুটা দুরেই পড়ে রয়েছে একটি লাঠি।
ঘটনার খবর পেয়ে বাগমুন্ডি থানা পুলিশ ও বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌছান। গ্রাম থেকে প্রায় তিন কিলোমিটার জঙ্গলের ভেতর থেকে মৃতদেহটি পড়ে থাকায় উদ্ধার কাজে ব্যাপক বেগ পেতে হয় পুলিশ ও বনদপ্তরকে। কয়েক ঘন্টার চেষ্টায় গভীর জঙ্গলের ভিতর থেকে প্লাস্টিকে মুড়ে কাঁধে করে মৃতদেহটি গ্রাম নিয়ে আসেন পুলিশ কর্মীরা।পরে দেহটি ময়না তদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় ও তার পরিবার সুত্রে জানাগিয়েছে, শনিবার বিকেলে নিজের ৩ টি মোষ গোয়াল ঘরে বেঁধে আরেকটির খোঁজে গ্রাম লাগোয়া জঙ্গল মাচকেন্দার দিকে যান শঙ্খ বাবু। তার পর থেকে সারা রাত ধরে তিনি বাড়ী ফিরে আসেনি। রবিবার সকাল পর্যন্ত ওই যুবক বাড়ি না ফিরে আসায় প্রতিবেশীরা খোজাখুজি শুরু করে। এরপরেই জঙ্গলের গভীরে যান। সেখানেই ত৬য়ার দেহ পড়ে থাকতে দেখেন তারা। বনদফতর সুত্রে জানাগিয়েছে, ওই জঙ্গলে দুটি হাতির একটি দল রয়েছে।
প্রায় একশো মিটার তাড়া করে ওই যুবকে সুড়ে পেচিয়ে আছাড় মেরেছে বলে বনদফতরের প্রাথমিক অনুমান। জানাগিয়েছে, অযোধ্যা পাহাড়ে মাঠা এলাকায় ১৩ টি হাতির একটি দল রয়েছে। বাঘমুন্ডির বুড়দা বিটে ২ টি হাতি ও কালিমাটি বিট এলাকায় আরো ৩ টি দাঁতাল হাতি রয়েছে। এদিন ঘটনার পরে জেলা পুলিশের পক্ষ থেকে বাগমুন্ডি থানার ওসি মুকুল কর্মকার মৃতের পরিবারের সাথে দেখা করে এককালীন আর্থিক সাহায্য করেন। ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়ায় অযোধ্যা পাহাড় জুড়ে।

Post a Comment