সংকল্প ফাউন্ডেশন এর উদ্যোগে দুর্গত মানুষদের হাতে তুলে দেওয়া হলো ত্রাণ সামগ্রী - The News Lion

সংকল্প ফাউন্ডেশন এর উদ্যোগে দুর্গত মানুষদের হাতে তুলে দেওয়া হলো ত্রাণ সামগ্রী

 


দি নিউজ লায়ন;  একটানা বৃষ্টির ফলে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ও দাসপুর  দুই ব্লক এর বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে প্লাবিত হয়েছিল । যার ফলে বহু মানুষকে ঘর ছেড়ে ত্রাণশিবিরে থাকতে হয়েছিল। ধীরে ধীরে জল কমছে  ত্রাণ শিবির থেকে  দুর্গত মানুষেরা বাড়ি ফিরছেন।সরকারি সাহায্যের পাশাপাশি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ওই এলাকার দুর্গত মানুষদের হাতে ত্রান তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।


 রবিবার মেদিনীপুর শহরের সমাজসেবী সংগঠন সংকল্প ফাউন্ডেশন পক্ষ থেকে ঘাটাল ও দাসপুর দুই ব্লকের দুর্গত এলাকার প্রায় ৫০০টি দুর্গত পরিবারের হাতে শুকনো খাবারের পাশাপাশি জামা-প্যান্ট শাড়ি গামছা লুঙ্গি তুলে দেওয়া হয়। ওই সংগঠনের সম্পাদিকা পারমিতা সাউ, সমাজসেবী গোপাল সাহা সহ ওই সংগঠনের সদস্যরা উপস্থিত থেকে ওই এলাকার দুর্গত মানুষদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়।


 সমাজসেবী গোপাল সাহা বলেন মেদিনীপুরের সংকল্প ফাউন্ডেশন সবসময় দুর্গত মানুষদের পাশে রয়েছে, অসহায় মানুষের পাশে রয়েছে। করোনাকালে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে খাদ্যসামগ্রী, স্যানিটাইজার, মাস্ক সহ বিভিন্ন কিছু বিতরণ করা হয়েছে। তেমনি বৃষ্টির ফলে এই এলাকার দুর্গত মানুষেরা অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। তাই সেই দুর্গত মানুষদের হাতে রবিবার খাদ্য সামগ্রী ও পোশাক খুলে দেওয়া হয়েছে। আগামী দিনে এই এলাকার মানুষের পাশে ওই সংগঠনের সদস্যরা থাকবেন বলে আশ্বাস দেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.