অটোয় যুবতীর সঙ্গে অশালীনতা ইভটিজারের, গ্রেপ্তার ভিন রাজ্যের ইভটিজার যুবক
দি নিউজ লায়ন; অটোয় বসে যুবতীর সঙ্গে অশালীনতা। ছুট লাগিয়ে ইভটিজারকে ধরলো পুলিশ। ধৃতের নাম মনোজ কুমার রহমান। বিহারের বাসিন্দা। জানা গিয়েছে বৃহস্পতিবার শিলিগুড়ি সেবক রোড থেকে শালুগাড়া যাওয়ায় উদ্দেশ্যে অটোয় চাপে যুবতী। ওই যুবকও একই অটোয় চেপে পাশাপাশি আসনে বসে। এরপরই ক্রমাগত অটোয় যুবতীকে অশালালীন ইঙ্গিত দিতে লাগে যুবক। যুবতীর শরীরে সংবেদনশীল নানা স্থানে অশালালীন স্পর্শ করতে লাগে।
বাধ্য হয়ে গন্তব্যের আগেই ভক্তিনগর থানার সংলগ্ন চেক পোস্টে নেমে পড়েন যুবতী। যুবতী সাহসিকতার সঙ্গে ভক্তিনগর থানার পুলিশকে এসে পুরো বিষয়টি জানায়। পুলিশ যুবতীর প্রাথমিক বয়ান শুনে টের পায় খুব বেশিদূর যেতে পারেনি অভিযুক্ত ব্যক্তি। পুলিশের একটি টিম যুবতীর কাছ থেকে অটোর বিবরণ নিয়ে তৎক্ষণাৎ পিছা করতে লাগে। কিছুদূর গিয়েই অটোয় থাকা যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে শ্লীলতাহানীর মামলা দায়ের করা হয়েছে।

Post a Comment