উত্তর দিনাজপুরে বিজেপির প্রধান সহ পঞ্চায়েত সদস্যদের তৃনমুলে যোগ - The News Lion

উত্তর দিনাজপুরে বিজেপির প্রধান সহ পঞ্চায়েত সদস্যদের তৃনমুলে যোগ

 


দি নিউজ লায়ন;  বৃহস্পতিবার বিজেপির দখলে থাকা রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি-দুই গ্রাম পঞ্চায়েতের দখল নিল তৃনমুল। এদিন ওই গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান যমুনা বর্মণ, শিক্ষা ও জনস্বাস্থ্য সঞ্চালক দশরথ রায় এবং শিল্প ও পরিকাঠামো সঞ্চালক বনিফাস কেরকেট্টা সরকারিভাবে তৃণমূলে যোগ দেন। এদিন তাঁরা রায়গঞ্জের বিডিও শুভজিৎ মণ্ডলের কাছে হলফনামা জমা দিয়ে সেটির মাধ্যমে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার কথা ঘোষণা করেন। 


ওই পঞ্চায়েতে মোট ১৩টি আসন রয়েছে। গত পঞ্চায়েত নির্বাচনে তারমধ্যে নয়টি আসনে জয়ী হয়ে ওই পঞ্চায়েতের ক্ষমতা দখল করে বিজেপি। তৃণমূলের দখলে চারটি আসন যায়। এরপর এদিন ওই পঞ্চায়েতের বিজেপির তিনজন সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় সেখানে তৃণমূলের আসন সংখ্যা বেড়ে দাঁড়াল সাত।


রায়গঞ্জ ব্লক-১ তৃণমূল সভাপতি মানসকুমার ঘোষের দাবি, বিজেপির ওই তিনজন সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় তৃণমূল সরকারিভাবে ওই পঞ্চায়েতের ক্ষমতা দখল করল। দলের তরফে এখনো যমুনাদেবীকে প্রধান পদে এবং দশরথবাবু ও বনিফাসবাবুকে সঞ্চালকের পদে বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অপরদিকে যমুনার দাবি, গত বিধানসভা নির্বাচনে রাজ্যের সাধারণ মানুষ উন্নয়নের স্বার্থে তৃণমূলকে ফের রাজ্যের ক্ষমতায় এনেছেন। তাই পঞ্চায়েত এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে তারা তৃণমূলে যোগ দিলেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.