কীভাবে চালকুমড়ো ও নারকেলের স্যুপ তৈরি করবেন - The News Lion

কীভাবে চালকুমড়ো ও নারকেলের স্যুপ তৈরি করবেন

 


দি নিউজ লায়ন;  

উপকরণ

 একটি কচি চালকুমড়ো 

. দুই চা চামচ লেবুর রস

 ৭৫ গ্রাম শুকনো চিংড়ি

দুটি পেঁয়াজ

দুটি শুকনো লঙ্কা 

দুটি কাঁচালঙ্কা 

এক চা চামচ চিংড়ি পেস্ট

এক কাপ নারকেলের ঘন দুধ

তিন কাপ নারকেলের পাতলা দুধ

এক টেবিল চামচ ধনেপাতাকুচি

 স্বাদমতো লবণ


প্রণালি

প্রথমে একটি বাটিতে একে একে চিংড়ির পেস্ট, লঙ্কা বাটা, শুকনো চিংড়ির পেস্ট এবং পেঁয়াজ বাটা ভালোভাবে মিশিয়ে নিন। এবার একটি পাত্রে নারকেলের দুধ সামান্য গরম করে তাতে অল্প অল্প করে মিশ্রণটি ঢেলে পাঁচ মিনিট কষিয়ে নিন। কষানো হয়ে গেলে চালকুমড়োগুলো ঢেলে দিন। এবার এতে লবণ ও নারকেলের দুধ দিয়ে ১০ মিনিট সেদ্ধ করুন।


১০ মিনিট পর বাকি নারকেলের দুধ, ধনেপাতা ও কাঁচালঙ্কা দিয়ে কিছুক্ষণ ওভেনে রেখে নামিয়ে নিন। সবশেষে পাত্রে ঢেলে ধনেপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন সুস্বাদু পাম্পকিন কোকোনাট স্যুপ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.