আজ আপনাদের জন্য রইল মিষ্টি কুমড়ার খোসা দিয়ে চিংড়ি পোস্ত
দি নিউজ লায়ন;
উপকরণ
৫০০ গ্রাম চিংড়ি মাছ
এক কাপ মিষ্টি কুমড়ার খোসাকুচি
আধ চা চামচ পোস্ত
পরিমাণমতো তেল
এক চা চামচ হলুদের গুঁড়ো
স্বাদমতো লবণ
পরিমাণমতো জল
তিন টেবিল চামচ কাশমেরি লঙ্কার গুঁড়ো
তিন টেবিল চামচ পোস্ত বাটা
তিন-চারটি কাঁচালঙ্কা
পরিমাণমতো ধনেপাতাকুচি
প্রণালি
প্রথমে ফ্রাইপ্যানে তেল দিন। এতে চিংড়ি মাছ, হলুদের গুঁড়ো ও লবণ দিয়ে হালকা ভেজে নামিয়ে নিন। তারপর ফ্রাইপ্যানে আবার একটু তেল দিন। এতে কালোজিরে, পোস্ত ও মিষ্টি কুমড়ার খোসা, জল, লবণ, হলুদের গুঁড়ো, কাশমেরি লঙ্কার গুঁড়ো, পোস্ত বাটা ও জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিন।
কষানো হলে ভাজা চিংড়ি মাছ ও কাঁচা লঙ্কা দিয়ে রান্না করুন। সবশেষে ধনেপাতাকুচি দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের মিষ্টি কুমড়ার খোসা দিয়ে চিংড়ি পোস্ত।

Post a Comment