কন্টাই কো অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে অবিলম্বে শুভেন্দুকে সরিয়ে দেওয়া হোক, দাবি অখিল- জ্যোতির্ময়ের - The News Lion

কন্টাই কো অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে অবিলম্বে শুভেন্দুকে সরিয়ে দেওয়া হোক, দাবি অখিল- জ্যোতির্ময়ের

 


দি নিউজ লায়ন;  রাজ্য সরকারের দয়ায় কন্টাই কো অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান আছেন শুভেন্দু অধিকারী।বিজেপিতে গিয়ে দিন রাত তৃণমূল আর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুৎস্যা করেও নির্লজ্জের মত এই পদ আঁকড়ে আছেন শুভেন্দু। অবিলম্বে তাকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হোক এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক- এমনই দাবি রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরির। উল্লেখ্য ২০০৯ সাল থেকে টানা তিন বার কাঁথি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদে রয়েছেন শুভেন্দু বাবু।


২০০৯ সালে তমলুকের সাংসদ নির্বাচত হওয়ার পর প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন শুভেন্দু অধিকারী।২০১৭ সালে শেষবার চেয়ারম্যান পদে নির্বাচিত হন তিনি। কন্টাই কো অপারেটিভ ব্যাঙ্কের পাশাপাশি কন্টাই কার্ড ব্যাঙ্ক ও মেদিনীপুরের বিদ্যাসাগর সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান পদে আছেন শুভেন্দু। গত বছর ১৯ ডিসেম্বর মেদিনীপুর কলেজিয়েট মাঠে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে বিজেপি-তে যোগ দেন তিনি। 


দলবদল করার আগেই রাজ্যের মন্ত্রিসভা ও বিধায়ক পদ থেকে ইস্তফা দেন শুভেন্দু। কিন্তু ব্যাঙ্ক গুলির চেয়ারম্যান পদে রয়ে যান শুভেন্দু বাবু ।এবার তাঁকে ওই পদগুলি থেকে সরানোর দাবিতে সরব হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্ব। এই বিষয়ে রাজ্যের প্রাক্তন সমবায়মন্ত্রী জ্যোর্তিময় করের দাবি, সমবায় আইনের ১১ নম্বর ধারা অনুযায়ী কাঁথির কন্টান কো অপারেটিভ ব্যাঙ্কে কেউ টানা ৩ বার চেয়ারম্যান থাকতে পারেন না। কিন্তু এক্ষেত্রে নিয়ম মানেননি নন্দীগ্রাম বিধায়ক। 


মৎস্যমন্ত্রীর দাবি, ‘‘শুভেন্দুর আমলে ব্যাংকে প্রচুর বেনিয়ম হয়েছে৷ প্রচুর অন্যায় সুবিধা নিয়েছেন৷ এমনকি তৃণমূলের মন্ত্রী থাকাকালীন ক্ষমতাকে কাজে লাগিয়ে তিনি ব্যাংকের নানা সমবায় আইন বিরোধী কাজ করেছেন।’’হুঁশিয়ারি দিয়েছেন, ‘‘রাজ্য সরকার পারে আপনাকে তাড়িয়ে দিতে। রাজ্য সরকার মানবিক বলে এই আইনটির প্রয়োগ করেননি৷’’হুঁশিয়ারি দিয়েছেন, ‘‘রাজ্য সরকার পারে আপনাকে তাড়িয়ে দিতে। রাজ্য সরকার মানবিক বলে এই আইনটির প্রয়োগ করেননি৷’’

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.