ফুলহার নদীর অস্থায়ী বাঁশের সেতু উদ্দেশ্য প্রণোদিতভাবে ভেঙে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
দি নিউজ লায়ন; মালদার মানিকচকে ফুলহার নদীর ওপর অস্থায়ী বাঁশের সেতু উদ্দেশ্য প্রণোদিত ভাবে ভেঙে দেওয়ার অভিযোগ ভাজপার দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই বাঁশের সেতু তৈরি হওয়ার ফলে নৌ চলাচলের যাত্রীদের সংখ্যা কম হচ্ছিল। ব্যবসায় মার খাচ্ছিল। কাজেই এই ঘটনার সঙ্গে নৌ-চালকদের একাংশ জড়িত থাকতে পারে বলেও অভিযোগ করেছেন স্থানীয় গ্রামবাসীরা।
মঙ্গলবার সকাল থেকে বৃষ্টির মধ্যেও ভাঙ্গা বাঁশের সেতু মেরামতিতে হাত লাগান গ্রামবাসীরা। পাশাপাশি পুরো বিষয়টি নিয়ে পুলিশ এবং পঞ্চায়েত কর্তৃপক্ষের কাছেও নালিশ জানিয়েছেন গ্রামবাসীরা। মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি কবিতা মন্ডল জানিয়েছেন, নাজিরপুর গ্রাম পঞ্চায়েত এলাকার অস্থায়ী বাঁশের সেতু ভেঙে যাওয়ার খবর শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ওই সেতুটি দ্রুত মেরামতি করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।
মানিকচক বিধানসভা কেন্দ্রের বিধায়ক সাবিত্রী মিত্র জানিয়েছেন, নাজিরপুর গ্রাম পঞ্চায়েত এলাকার অস্থায়ী সেতুটি হঠাৎ করে ভেঙে যাওয়ার খবর শুনেছি। স্থানীয় কিছু মানুষ জানিয়েছেন এই ঘটনার পিছনে নাকি দুষ্কৃতীদের মদত রয়েছে । তারা ওই সেতুর একটি অংশ ভেঙেছে। পুলিশকে বলেছি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য।

Post a Comment