কিভাবে রান্না করবেন গোটা মুরগি
দি নিউজ লায়ন;
উপকরণঃ
একটি গোটা মুরগি
দু-তিনটি লবঙ্গ
চার-পাঁচটি দারুচিনি
আধ কাপ চিলি সস
দুই টেবিল চামচ গার্লিক টমেটো সস
এক চা চামচ রসুন বাটা
দুই চা চামচ আদা বাটা
এক চা চামচ লঙ্কার গুঁড়ো
আধ কাপ জল
এক চা চামচ লবণ
এক কাপ পেঁয়াজ কুচি
আধ চা চামচ সাদা সরষে
টমেটো
প্রণালিঃ
প্রথমে মুরগি ভালো করে কেটে নিয়ে একে একে আদা বাটা, রসুন বাটা এবং লবণ দিয়ে ভালো করে মেখে এক ঘণ্টা মেরিনেট করুন। এক ঘণ্টা পর মুরগিটি গরম তেলে হালকা লাল করে ভেজে প্লেটে আলাদা তুলে রাখুন। এবার গরম তেলে সাদা সরষে, লবঙ্গ, দারুচিনি, পেঁয়াজকুচি, আদা বাটা এবং রসুন বাটা দিয়ে একটু বসিয়ে জল দিয়ে ঢেকে দিন।
এরপর চিলি সস, টমেটো গার্লিক সস এবং লঙ্কার গুঁড়ো মিশিয়ে কষানো মসলায় ঢেলে দিন। তারপর ভাজা মুরগিটি মসলায় ছেড়ে ভালো করে মুরগির গায়ে মসলা মাখিয়ে প্লেটে তুলে সাজিয়ে পরিবেশন করুন দারুণ মজাদার গোটা মুরগির সাথে চিলি, গার্লিক ও টমেটো সস।

Post a Comment