গঙ্গায় ব্যাপক ভাঙ্গনে আতঙ্কিত এলাকাবাসী
দি নিউজ লায়ন; গঙ্গায় ব্যাপক ভাঙ্গনে আতঙ্কিত এলাকাবাসী। ঘটনাটি মালদার মানিকচক ব্লকের অন্তর্গত হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের এবং উওর চন্ডীপুর এলাকার। ক্রমশ নদী বাঁধের দিকে এগিয়ে যাচ্ছে এই অবস্থায় প্রশাসনিক পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলছে এলাকাবাসী।চাইছেন দ্রুতগতিতে ভাঙ্গন রোধের কাজ।
মানিকচক ব্লকের ভূতনী চড়ের অন্তর্গত হীরানন্দপুর এবং উওরচন্ডী পুর অঞ্চলের এলাকা দিয়ে বয়ে গেছে গঙ্গানদী।প্রতিবছর বর্ষার মরসুমে ব্যাপক ভাঙ্গন দেখেছে এলাকার বাসিন্দারা।বিস্তীর্ণ কৃষিজমি নদীগর্ভে তোলিয়ে গিয়েছে বিগত বছর গুলোতে।আবারো ব্যাপক হারে ভাঙ্গন শুরু হয় কেশবপুর,কালটন টোলা সহ এলাকাজুড়ে।তার ফলে এলাকা জুড়ে বাড়ছে আতঙ্ক।
জল বাড়ার কারনে এই ভাঙ্গন বলে জানান এলাকাবাসীরা।নদী বাঁধের দোড়গোড়ায় এসে পৌঁছালে বাঁধ ভেঙ্গে যাবে যাতে ভাঙ্গন রোধের কাজ করা হয়।সেই দাবী এলাকাবাসীর।অন্যদিকে মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি কবিতা মন্ডল জানিয়েছে,এলাকার খোঁজখবর রাখা হয়েছে।সেচ দপ্তর দপ্তরকে বিষয়টি জানাও হয়েছে।তাড়াতাড়ি উপযুক্ত ব্যবস্থা গ্রহন করা হবে ভাঙ্গন রোধের বিষয়ে।পাশাপাশি মানিকচক বিডিও জানায় পরিস্থির উপর নজর রাখা হয়েছে।

Post a Comment