নিউটাউন এনকাউন্টার কান্ডে ভাঙড়ের অভিযোগে আটক চার - The News Lion

নিউটাউন এনকাউন্টার কান্ডে ভাঙড়ের অভিযোগে আটক চার

 


দি নিউজ লায়ন;    নিউটাউন এনকাউন্টার কাণ্ডে এবার নাম জড়াল ভাঙড়ের। সোমবার ভোররাতে ভাঙড়ের কাশিপুর থানার চিনা পুকুর থেকে সন্দেহভাজন চারজনকে আটক করে কাশিপুর থানার পুলিশ। ধৃতরা সকলেই পাঞ্জাবের ভাতিন্ডা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।বারুইপুর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এবং বেঙ্গল পুলিশের স্পেশাল টাস্কফোর্স এর কর্তারা ভাঙড় থানায় ধৃতদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে।


 যদিও ধৃতদের বিরুদ্ধে কি অভিযোগ সে সম্পর্কে মুখে কুলুপ এঁটেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, দেখা যায় কাশীপুরের একটি নির্মিয়মান বহুতলের একটি ঘরের মধ্যে চারজনে মিলে থাকছেন। প্রত্যেকেই পাঞ্জাবের বাসিন্দা বলে খবর। এর পরই তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়। দফায় দফায় চলে জিজ্ঞাসাবাদ। জয়পাল ভুল্লার এবং জসপ্রীত জসসির সঙ্গে তাদের কোনও যোগ রয়েছে কিনা কিংবা এ শহরের আস্তানা তৈরিতে দুই গ্যাংস্টারকে এই চারজন কোনও সাহায্য করেছিলেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর।


 তবে এ বিষয়ে পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। পরিবার সূত্রে জানা গিয়েছে, আটক চার ব্যক্তির নাম চামকাউর সিং, আমনদীপ সিং, রেশমজিৎ সিং এবং জ্যাক সিং শর্মা। তাদের মধ্যে পেশায় পশু চিকিৎসক চামকাউর এলাকার দাউদ নামে পরিচিত। গত ৮-৯ বছর ধরেই তিনি এই এলাকার বাসিন্দা। কাশীপুর থানা এলাকার রাবেয়া বিবিকে বিবাহ করেন দাউদ। তাঁদের ২ সন্তানও আছে। স্থানীয় সূত্রে খবর,  দিন কয়েক আগে আমনজিৎ এবং রেশমজিৎ আত্মীয়ের পরিচয় দিয়ে দাউদের বাড়িতে ওঠেন।  এদিন দাউদপত্নী রাবেয়া জানান,  "তার স্বামীর গতিবিধি সন্দেহজনক এবং চারিত্রিক ত্রুটি আছে।"

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.