গবাদি পশুদের রক্ষা করতে রাজ্য প্রানী সম্পদ দপ্তরের উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবির - The News Lion

গবাদি পশুদের রক্ষা করতে রাজ্য প্রানী সম্পদ দপ্তরের উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবির

 


দি নিউজ লায়ন;  মঙ্গলবার  মুর্শিদাবাদের প্রান্তিক এলাকায় গবাদি পশুদের রক্ষা করতে রাজ্য প্রানী সম্পদ দপ্তরের উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবির। ব্লক প্রানী সম্পদ বিকাশ বিভাগ এই উপলক্ষে নবগ্রামের সিঙ্গার গ্রামে গৃহপালিত পশুর স্বাস্থ্য পরীক্ষা করে ভ্যাকসিন ও  ওষুধ দেওয়া হয় ।


এই ব্যাপারে নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভপতি মহম্মদ এরশাদ আলী বলেন , “ বৃষ্টির জলে ডোবা ঘাস ও ফসল খেয়ে গৃহপালিত পশু অসুস্থ হয়ে পড়ে ।ফলে ওই আশঙ্কা দূর করে গৃহপালিত পশুর স্বাস্থ্য রক্ষা করতেই ওই শিবিরের আয়োজন করা হয় ।”খাল বিল ও উঁচু নিচু ভুমি নিয়ে গঠিত নবগ্রাম থানা এলাকা ।সম্প্রতি যশের প্রভাবে অধিক বৃষ্টির কারনে নবগ্রামের বিস্তীর্ণ এলাকায় জল জমে গিয়েছে ।ওই    জমা জল সরে গেল বাড়ির পোষা হাঁস মুরগী থেকে গরু ছাগল জমিতে গিয়ে ঘাস অথবা ফসল খাবে । 


অথচ ওই খাবার খেলে বাড়ির পোষা গবাদি পশু পাখির বিভিন্ন ধরনের আসুখ দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে । এই ভাবনা থেকে স্থানীয় পঞ্চায়েত সমিতি প্রানী স্বাস্থ্য পরীক্ষা শিবিরের ব্যবস্থা করে ।এই শিবিরে শিখা সরকার ,রমেশ দাস ,পার্বতী মন্ডল দের মত বাসিন্দারা তাদের গৃহপালিত  ছাগল ,গাভী , হাঁস মুরগি নিয়ে শিবিরে ভিড় জমান এবং ওই সব প্রাণীদের স্বাস্থ্য পরীক্ষা করিয়ে প্রয়োজন মত ওষুধ ও ভ্যাকসিন করিয়ে নেন । পরে তারা বলেন , “শুধু বৃষ্টির জমা জল নয় বন্যা নেমে গেলেও ডুবে যাওয়া ঘাস অথবা অন্য কোন খাবার খেলেও গরু ছাগল অসুস্থ হয়ে পড়ে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.