বেপরোয়া পিকআপভ্যানের ধাক্কায় স্কুল পড়ুয়ার মৃত্যু
দি নিউজ লায়ন; বেপরোয়া পিকআপভ্যানের ধাক্কায় স্কুল পড়ুয়ার মৃত্যু। মুর্শিদাবাদের খোরজুনা এলাকায় বহরমপুর - সাঁইথিয়া গ্রামী রাজ্য সড়কের ওপর এই দুর্ঘটনা ঘটে। মৃতার নাম তামান্না খাতুন (৭)। দ্বিতীয় শ্রেণীর পড়ুয়া। বাড়ি খোরজুনা গ্রামে। আমিও প্রাথমিক স্কুলের ছাত্রী সে।
এই ঘটনার পর পুলিস ধাওয়া করে ঘাতক পিকআপ ভ্যানটি আটক করেছে। চালক পলাতক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই শিশু পাড়ার বন্ধুদের সঙ্গে রাস্তার পাশে দাঁড়িয়ে খেলা করছিল।এমন সময় ছুটে আসা নিয়ন্ত্রনহীন পিকআপ ভ্যানটি তাকে পিষে দিয়ে চলে যায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

Post a Comment