অপহৃত ব্যবসায়ীকে অক্ষত অবস্থায় উদ্ধার করলো পুলিশ - The News Lion

অপহৃত ব্যবসায়ীকে অক্ষত অবস্থায় উদ্ধার করলো পুলিশ

 


দি নিউজ লায়ন;  অপহরণ কান্ডের যবনিকা পতন। গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুরের অর্জুনা গ্রামের একটি বাগানের ঘর থেকে অপহৃত ব্যবসায়ীকে অক্ষত অবস্থায় উদ্ধার করলো পুলিশ। শুধু তাই নয়, পুলিশের কাছে হাতেনাতে ধরা পড়েছে অপহরণ কান্ডের 'কিংস্টার' দুই অপহরণকারী। তাদের নাম অভিজিৎ নস্কর ও সুব্রত মণ্ডল। তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।


 সোমবার বিকাল সাড়ে পাঁচটা নাগাদ বারুইপুরে ফিল্মি কায়দায় ব্যবসায়ী অপহরণের রোমাঞ্চকর ঘটনা ঘটিয়েছিল এই দুই অপহরণকারী। প্রকাশ্য দিনের আলোয় স্করপিও গাড়ি ও মোটরবাইকে এসে ব্যবসায়ীকে দোকান থেকে মাথায় আগ্নেয় অস্ত্র ঠেকিয়ে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল তাদের বিরুদ্ধে।মোট ১২ জন অপহরণকারী মিলে এই অপারেশান চালিয়েছে বলে অভিযোগ। মুক্তিপণ হিসাবে ব্যবসায়ীর পরিবারের কাছে ৮ লক্ষ টাকাও দাবি করা হয়েছিল। ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত গোলমালের কারনেই এই ঘটনা বলে মনে করা হচ্ছিল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.