বিবাহিত মহিলাকে উতক্ত্য করার অভিযোগে গ্রেপ্তার সিভিক ভলেন্টিয়ার - The News Lion

বিবাহিত মহিলাকে উতক্ত্য করার অভিযোগে গ্রেপ্তার সিভিক ভলেন্টিয়ার

 


দি নিউজ লায়ন;   বিবাহিত মহিলাকে উত্যক্ত করার অভিযোগে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিস। ধৃতের নাম সৌমেন দাস ওরফে ভোলা। বর্ধমান থানার মেহেদিবাগান এলাকায় তার বাড়ি। মঙ্গলবার সকালে বাড়ি থেকে পুলিস তাকে গ্রেপ্তার করে।

 

পুলিস জানিয়েছে, প্রতিবেশী ওই মহিলাকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করছিল সৌমেন। ফেসবুকে ও মেসেঞ্জারে মহিলাকে সে কুপ্রস্তাব দেয়। ৯ বছরের কন্যা সন্তানের মা ওই মহিলা প্রস্তাবে রাজি হননি। এরপর মহিলাকে সে টাকার প্রলোভন দেখায়। মহিলা নিজেই ঘটনার কথা জানিয়ে সোমবার বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন। এদিনই ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। মিথ্যা মামলায় ফাঁসানোর কথা বলে জামিন চান ধৃতের আইনজীবী। অভিযোগকারী ও সাক্ষীদের ভয় না দেখানোর শর্তে ধৃতের জামিন মঞ্জুর করেন সিজেএম।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.