৫০ কেজি গাঁজা সহ গ্রেফতার ৩ - The News Lion

৫০ কেজি গাঁজা সহ গ্রেফতার ৩

 


দি নিউজ লায়ন;  মঙ্গলবার ডেবরা থানার পুলিশ ছ নম্বর জাতীয় সড়কে তল্লাশি অভিযান চালানোর সময় উড়িষ্যার দিক থেকে আসা একটি গাড়ি কে আটকায়।ওই গাড়িতে পুলিশ তল্লাশি চালিয়ে  ৫০ কেজি গাঁজা উদ্ধার করে। ওই গাড়িতে থাকা তিন জনকে পুলিশ গ্রেপ্তার করে ।সেইসঙ্গে গাড়িটিকে পুলিশ আটক করেছে। 


জানা গিয়েছে উড়িষ্যা থেকে গাঁজা নিয়ে পাচার করার জন্য কলকাতার দিকে যাচ্ছিল ওই গাড়িটি। ওই গাড়িতে থাকা তিনজন গাঁজা পাচারের সঙ্গে যুক্ত বলে পুলিশের অনুমান ।পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ।তারা কোথা থেকে ওই গাঁজা  নিয়ে এসেছিল এবং তারা কোথায় গাঁজা পাচার করার জন্য  নিয়ে যাচ্ছিল তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানার চেষ্টা করছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.