দল বিরোধী কাজ করার অভিযোগে একাধিক তৃণমূল নেতাদের ডানা ছাঁটার প্রক্রিয়া শুরু
দি নিউজ লায়ন; বিধানসভা নির্বাচনে পাঁচলা এলাকায় দল বিরোধী কাজ করার অভিযোগে একাধিক তৃণমূল নেতাদের ডানা ছাঁটার প্রক্রিয়া শুরু করেছে তৃণমূল নেতৃত্ব।। নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে দাঁড়িয়ে প্রচার করার অভিযোগ উঠেছিল একাধিক পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির পদাধিকারীদের বিরুদ্ধে। আর নির্বাচনের ফল প্রকাশের তারিখ সেই সব দল বিরোধী নেতাদের পদ থেকে সরানোর প্রক্রিয়া শুরু করল পাঁচলার তৃণমূল নেতৃত্ব।
জানা গেছে বিধানসভা নির্বাচনে পাঁচলার বেলডুবি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ মইদুলের বিরুদ্ধে আই এস এফ পার্থীর হয়ে প্রচার করার অভিযোগ উঠেছিল। আর নির্বাচনের ফল প্রকাশের পরেই দল বিরোধী কাজের জন্য তাকে তার পদ থেকে সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। বেলডুবি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি গুরুদাস চট্টোপাধ্যায় জানান দল বিরোধী কাজের জন্য দলের পক্ষ থেকে একাধিকবার শেখ মইদুল কে উপ প্রধানের পদ থেকে পদত্যাগ করতে বলা হয়েছিল। তিনি পদত্যাগ না পারায় পঞ্চায়েতের তৃণমূল সদস্যরা তার বিরুদ্ধে অনাস্থা এনেছে। তিনি জানান ইতিমধ্যে বিষয়টি সংশ্লিষ্ট আধিকারিককে জানানো হয়েছে।
অন্যদিকে বেলডুবি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ মইদুল জানান তাকে সরানোর ব্যাপারে আইনি প্রক্রিয়া চললেও তিনি পদত্যাগ করছেন না। প্রসঙ্গত বেলডুবি গ্রাম পঞ্চায়েতের ২১ আসনের মধ্যে তৃণমূলের দখলে ১৭ টি আসন।

Post a Comment