উলুবেড়িয়ায় ভ্যাকসিন না পেয়ে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বিক্ষোভ
দি নিউজ লায়ন; ভ্যাকসিন নেওয়ার জন্য কুপন হাতে লাইনে দাঁড়িয়ে ও ভ্যাকসিন না পেয়ে বিক্ষোভ দেখাল স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা মঙ্গলবার বিকেলে উলুবেড়িয়া পুরসভার ২১ নং ওয়ার্ডের ফুলেশ্বর ১১ ফটকে পুরসভার মাতৃ সদনের সামনের এই ঘটনায় উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে মঙ্গলবার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ভ্যাকসিন দেওয়ার কথা ছিল। সেইমতো এদিন সকাল থেকে ১১ ফটকে পুরসভার মাতৃ সদনের সামনে লাইন দেয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এবং তাদের হাতে কুপন দেওয়া হয়। স্থানীয় সূত্রে খবর সকাল থেকে সুষ্ঠুভাবে ভ্যাকসিন দেওয়ার কাজ চললেও বিকালে আচমকাই ভ্যাকসিন নেই সেই কারণে মাতৃ সদনের গেট বন্ধ করে দেওয়া হয়। এদিকে গেট বন্ধ করে দেওয়ার সময় তখনো ও কুপন হাতে একাধিক মহিলা লাইনে দাঁড়িয়েছিল। এদিকে ভ্যাকসিন না পেয়ে ক্ষোভে ফেটে পড়ে মহিলারা। তারা মাতৃ সদনের সামনে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের অভিযোগ মঙ্গলবার ২৭৫ জন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের এবং ৭৫ জন সাধারণ মানুষকে ভ্যাকসিন দেওয়ার কথা ছিল।
সেইমতো প্রত্যেককে কুপন দেওয়া হয়েছিল। যদিও বিকালে আচমকাই ভ্যাকসিন নেই বলে মাতৃ সদনের গেট বন্ধ করে দেওয়া হয়। মহিলাদের অভিযোগ নির্দিষ্ট পরিমাণ কুপন বিতরণ করা হলেও কিভাবে ভ্যাকসিন শেষ হয়ে গেল।অন্যদিকে এই বিষয়ে উলুবেড়িয়া পুরসভার প্রশাসক অভয় দাস জানান একটা সমস্যা তৈরি হয়েছিল সেটা মিটে গেছে। পুরসভার কোন নাগরিক ভ্যাকসিন পাওয়া থেকে বঞ্চিত হবে না বলে দাবি করেন পুর প্রশাসক অভয় দাস।

Post a Comment