ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ১ - The News Lion

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ১

 


দি নিউজ লায়ন;   কোচবিহারে ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত 1। ঘটনাটি ঘটে মঙ্গলবার ভোরে মাথাভাঙ্গা ১ নম্বর ব্লকের অশোক বাড়ি এলাকা লাবলু সেতুর কাছে। এদিন দুপুর পর্যন্ত ওই পাচারকারীর পরিচয় পাওয়া যায় নি। উদ্ধার করা হয়েছে ৪ টি গরু। 


মাথাভাঙ্গা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিএসএফের দাবি সেতুর নীচ দিয়ে বাংলাদেশের দিকে গরু পাচারের চেষ্টা করছিল ওই পাচারকারী। ওই সময় কর্তব্যরত বিএসএফ জওয়ান বাধা দিতে গেলে ধারাল অস্ত্র নিয়ে বিএসএফ জওয়ানের উপরে হামলা চালানো হয়। তাতে গুরুতর ভাবে আহত হন ওই বিএসএফ জওয়ান। 


পরে আহত বিএসএফ জওয়ান প্রান রক্ষার্থে গুলি চালালে ঘটনাস্থলেই ওই পাচারকারীর মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে মাথাভাঙ্গা থানার পুলিশ সেখানে গিয়ে ওই পাচারকারীর দেহ উদ্ধার করে নিয়ে আসে। ওই পাচারকারী দেহ ময়নাতদন্ত করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.