তৃণমূল নেতাকে কাটমানির মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে বিক্ষোভ - The News Lion

তৃণমূল নেতাকে কাটমানির মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে বিক্ষোভ

 


দি নিউজ লায়ন;   কাটমানি নয়, নিজের  ব্যবসার টাকা লেনদেন করছিলেন তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী । আর সেটাই স্টিং অপারেশন বলে চালিয়ে সোশ্যাল-মিডিয়ায় ঘুষ নেওয়ার কথা বলে প্রচার করে এলাকারই কয়েকজন ভাজপা দুষ্কৃতী। মঙ্গলবার তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও তার পরিবারকে মিথ্যা ভাবে ফাঁসানোর প্রতিবাদ জানিয়ে দলের কর্মী ও শতাধিক গ্রামবাসীরা হরিশ্চন্দ্রপুর ১ ব্লক অফিসের সামনে ব্যাপক বিক্ষোভ দেখায়। 


 ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েত এলাকায় । বিক্ষোভকারী তৃণমুল নেতাকর্মীদের অভিযোগ , এই ঘটনার পিছনে বড় কোন মাথা রয়েছে। যারা এরকমভাবে মিথ্যা ভাবে একটি বিষয়কে কাটমানি নেওয়ার কথা বলেই সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছে। পাশাপাশি যার অ্যাকাউন্টের মাধ্যমে এটি ছড়ানো হয়েছে, তার বিরুদ্ধেও আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ জানিয়েছেন ওই তৃণমূল পঞ্চায়েত সদস্যের পরিবার। 


পুরো বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছে হরিশ্চন্দ্রপুর ব্লক প্রশাসন।‌ এদিকে ভিডিওতে যাকে টাকা নিতে দেখা যাচ্ছিল সেই পঞ্চায়েত সদস্য রুমা সাহার দেওর রতন সাহা জানিয়েছেন, আমার ব্যক্তিগত ব্যবসা রয়েছে। যে ব্যাক্তিরা টাকা নেওয়ার অভিযোগ করেছে আমার বিরুদ্ধে তাদের কাছ থেকে আমার দোকানের জিনিসপত্র বাবদ বেশ কিছু টাকা বাকি পড়েছিল। বারবার তাগাদা করা সত্ত্বেও দেয় নি। অনেকবার গন্ডগোল হয়েছে। 


সম্প্রতি ওরা আমার পাওনা টাকা মেটাতে এসে লুকিয়ে ভিডিও করে। সেটাই ভাইরাল করেছে। এবং সোশ্যাল মিডিয়ার রটিয়ে দেওয়া হয়েছে আমি না কি আমার বৌদি হয়ে সরকারি আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি নিচ্ছি। কিন্তু এটা সম্পূর্ণ ভুল এবং ভিত্তিহীন। এ ব্যাপারে পুলিশ ও প্রশাসনকে অভিযোগ জানানো হয়েছে। এদিকে সমস্ত ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের বিডিও অনির্বাণ বসু।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.