জামাইষষ্ঠীর পরের দিনই শ্বশুরবাড়িতে জামাইয়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার - The News Lion

জামাইষষ্ঠীর পরের দিনই শ্বশুরবাড়িতে জামাইয়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

 


দি নিউজ লায়ন;     জামাইষষ্ঠীর পরের দিনই শ্বশুরবাড়িতে জামাইয়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। ভাঙচুর চালানো হয় মৃত জামাই এর শশুর বাড়িতে।খবর পেয়ে ঘটনাস্থলে যায় ঘাটাল থানার পুলিশ । জানাযায় যে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার শ্রীপুরে শ্বশুর বাড়িতে এসেছিল ঘাটাল থানার নবগ্রামের বাসিন্দা শুকদেব কুইল্যা। চার বছর আগে শুকদেবের সাথে বিয়ে হয় শ্রীপুরের বাসিন্দা পুন্য দোলই এর মেয়ে মনসার সাথে। বুধবার শ্বশুর বাড়িতে এসে শুকদেব যানতে পারে তার বিবাহিত স্ত্রী কে আবার অন্যত্রে বিয়ে দিয়েছে শ্বশুর। প্রায় মাস দুয়েক ধরে শুকদেবের স্ত্রী বাপের বাড়িতেই ছিল।


পেশায় স্বর্ণ কারিগর শুকদেব জামাইষষ্ঠীর দিন শ্বশুর বাড়িতে এসেছিলেন। আর বৃহস্পতিবার সকালে শ্বশুরবাড়ি থেকে কিছুটা দূরে পরিতক্ত জায়গায়  তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মৃত শুকদেবের বাড়ির লোক এসে  শ্বশুর বাড়িতে ভাঙচুর চালায়। মৃতের পরিবারের অভিযোগ তাদের ছেলেকে খুন করেছে শ্বশুরবাড়ির লোকজন। 


যদিও গোটা ঘটনায় এলাকায় দেখা দিয়েছে তীব্র উত্তেজনা।  পুলিশ ইতিমধ্যে মৃতদেহ উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালের মর্গে ময়না তদন্তের পাঠিয়েছে। যদি এ বিষয়ে ঘাটাল থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতদেহ ময়নাতদন্তের পর ওই ব্যক্তির মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।   

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.