বিশুদ্ধ অক্সিজেন মানুষের শরীরে পৌঁচে দেওয়ার লক্ষে গ্রীন ফাউন্ডেশন - The News Lion

বিশুদ্ধ অক্সিজেন মানুষের শরীরে পৌঁচে দেওয়ার লক্ষে গ্রীন ফাউন্ডেশন

 


দি নিউজ লায়ন;      গ্রীন ফাউন্ডেশনের লক্ষ ঝাড়গ্রাম শহর কে সবুজ করে তোলা । অরণ্য শহর কে বিভিন্ন ফুল ও ফলের গাছে সাজিয়ে তোলা এবং পার্থেনিয়াম মুক্ত শহর গড়ে তোলা। গত বছর তারা ৭০০ গাছ ঝাড়গ্রাম এর বিভিন্ন প্রান্তে লাগায়। যার মধ্যে কিছু গাছ নষ্ট হলেও বেশির ভাগ গাছ বড়ো হতে শুরু করেছে। এবছর তাদের লক্ষ সারা বছর ধরে শহরে ৫০০ ফুল ও ফলের গাছ লাগানো । ইতি মধ্যেই তারা কৃষ্ণচূড়া , কদম, কুসুম ,বকুল এই  ধরণের গাছ লাগানো শুরু করে দিয়েছে। 


করোনা কালে অক্সিজেনের অভাব মানুষ দেখেছে । অক্সিজেনের অভাবে বহু মানুষ প্রাণ হারিয়েছে। মানুষ যাতে প্রকৃতির মাধ্যমে কিছুটা হলেও বিশুদ্ধ অক্সিজেন পায় তারি লক্ষে গ্রীন ফাউন্ডেশন সবুজে ভরে দিতে চাইছে অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম শহর  কে। তাদের এই উদ্যোগে তার ঝাড়গ্রাম এর সমস্ত বৃক্ষ প্রেমী মানুষ কে পাশে পেতে চাইছে ।যাতে আগামী দিনে আরো বেশী করে সমাজ সেবা মূলক কাজ করে ঝাড়গ্রাম জেলা যে সুন্দর পরিবেশ দিতে পারে।


 গ্রীন ফাউন্ডেশন এর পক্ষ থেকে লাগানো গাছগুলিকে যত্ন করে তোলার পাশাপাশি নতুন করে বৃহস্পতিবার চারা গাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করা হয় । গাছগুলি পরিচর্যা করার সময় উপস্থিত ছিলেনগ্রীন ফাউন্ডেশনের যুগ্ম সভাপতি সুভাস ভূঁইয়া ,দেবেন তেওয়ারী। যুগ্ম সম্পাদক অশোক গোরাই , অনিল মিশ্র। যুগ্ম কোষাধ্যক্ষ মিলন ঠাকুর, রাজীব গুইন সহ ওই সংগঠনের অন্যান্য সদস্যগণ। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.