বজ্রপাতে মৃত পরিবারের ক্ষতিপূরণের চেক তুলে দিলেন মানস ভুইঁয়া
দি নিউজ লায়ন; রবিবার বজ্রপাতে মৃত্যু হয় পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর গ্রামীণ ব্লকের খুদামা গ্রামের মন্টু মাহাতো ও গোকুলপুরের পূর্ব আম্বা গ্রামের শেখ সাইফুল এর। মঙ্গলবার তাঁদের পরিবারের সদস্যদের হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হল ।
এদিন রাজ্যের জলসম্পদ মন্ত্রী মানস ভুইঁয়া মৃতদের পরিবারের সদস্যদের হাতে ২ লক্ষ করে টাকার চেক তুলে দিয়ে স্বান্তনা দিয়ে জানান , প্রাকৃতিক দুর্যোগের ফলে পরিবারের সদস্যদের হারিয়ে তাঁদের মধ্যে যে শূন্যতা দেখা দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মানবিক মূল্যবোধ সবসময় তাঁদের সঙ্গে থাকবে। যেকোনো সমস্যায় তাঁরা যেন স্থানীয় বিধায়কের সঙ্গে যোগাযোগ করেন। এদিন মন্ত্রীর সঙ্গে ছিলেন জেলা শাসক রশ্মি কমল,খড়গপুর গ্রামীনের বিধায়ক দিনেন রায় সহ স্থানীয় প্রশাসনের আধিকারিকরা।

Post a Comment