আজ ছুটির দিনে কি আছে আপনার ভাগ্যে, জানতে নজর রাখুন আজকের রাশিফলে - The News Lion

আজ ছুটির দিনে কি আছে আপনার ভাগ্যে, জানতে নজর রাখুন আজকের রাশিফলে

 


দি নিউজ লায়ন; 

মেষ 

কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। অসুস্থ পিতার যত্ন নিন। সামাজিক কাজে অংশ নিতে পারেন। সে ক্ষেত্রে সাফল্য পেতে পারেন।

বৃষ

ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। আপনার নামে কোনো অপবাদ রটতে পারে। কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। রিপুকে সংযত রাখুন।


মিথুন 

শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। শরীর অসুস্থ হতে পারে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।

কর্কট

নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। সে ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। পড়াশোনায় মন বসানোর চেষ্টা করুন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। বিনোদন শুভ।


সিংহ

অপরের প্রতি সদাচরণ করুন। আপনজন কেউ শত্রুতা করতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন।

কন্যা 

প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা নিন। কাজকর্মে প্রত্যাশিত সাফল্য বাধাগ্রস্ত হতে পারে। আপনজনদের সঙ্গে মতানৈক্য এড়িয়ে চলুন।


তুলা 

প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন। পাওনা টাকা আদায় করার জন্য তাগাদা দিন। মূল্যবোধ বজায় রাখুন। মাথাব্যথায় ভুগতে পারেন। আপনজনদের সঙ্গে দেখা হতে পারে।

বৃশ্চিক

আত্মপ্রতিষ্ঠার প্রচেষ্টা জোরদার করুন। শরীর ভালো থাকতে পারে। অপরের প্রতি সদাচরণ করুন। কোনো বিশেষ রঙের প্রতি আকর্ষণ বোধ করতে পারেন। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন।

ধনু 

দিনটি মিশ্র সম্ভাবনাময়। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। আইনগত ঝামেলা থেকে নিজেকে বিরত রাখুন। ব্যয় বৃদ্ধি পেতে পারে। শারীরিক অসুস্থতাকে অবহেলা করবেন না।


মকর

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। মন ভালো থাকতে পারে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। পথ চলাচলে সতর্ক থাকুন।

কুম্ভ

সামাজিক যোগাযোগ চালিয়ে যান। সে ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। পেশাগত দিক ভালো যাবে। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন। তীর্থযাত্রা হতে পারে।




মীন 

জ্যেষ্ঠ ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা নিন। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। সাংগঠনিক কাজে ব্যস্ত থাকতে পারেন। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন।



কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.