মাদক নয়,নেশা হোক বই পড়া - The News Lion

মাদক নয়,নেশা হোক বই পড়া

 


দি নিউজ লায়ন;  শনিবার দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং থানার উদ্যোগে আয়োজন  হয় আন্তর্জাতিক ড্রাগ বিরোধী  দিবস।এদিন থানার মোড় থেকে ক্যানিং বাসস্ট্যান্ড পর্যন্ত একটি পদ যাত্রা হয়।পদ যাত্রায় উপস্থিত ছিলেন ক্যানিং থানার আইসি আতিবুর রহমান সহ পুলিশ কর্মী,ছাত্র ছাত্রী।


এদিনের অনুষ্ঠানে উঠে আসে মাদক নয়,নেশা হোক বই পড়া।আর এই সুন্দরবনের প্রত্যন্ত এলাকার ছেলে মেয়েদের পড়াশুনার আগ্রহ বাড়ানোর জন্য ক্যানিং থানার আই সি আতিবুর রহমান ছাত্র ছাত্রীদের হাতে তুলে দেন বই,খাতা,পেন সহ বিভিন্ন স্কুলের সামগ্রী।পাশাপাশি মাদক নেশা কতটা ভয়ঙ্কর ক্ষতিকারক সে বিষয়ে বিস্তারিত আলোচনার মাধ্যমে তুলে ধরা হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.