স্বামীর পরকীয়ার পথে বাঁধা হতেই খুন হতে হল স্ত্রীকে - The News Lion

স্বামীর পরকীয়ার পথে বাঁধা হতেই খুন হতে হল স্ত্রীকে

 


দি নিউজ লায়ন;   ক্রমশ স্বামীর পরকীয়ার পথে বাঁধা হয়ে দাঁড়াচ্ছিল স্ত্রী। আর শেষ পর্যন্ত সেই পথের 'কাঁটা ' সাফ করে দিতে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে খুন করে দেহ রাস্তায় পাশের জঙ্গলে ফেলে রাখল করিতকর্মা স্বামী। ঘটনায় এলাকার ছেড়ে পালানোর আগেই উত্তেজিত গ্রামবাসীর হাতে ধরা পড়ে যায় ঐ স্বামী।পলাতক অভিযুক্ত ভাসুর।বুধবার এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদের কুঠিরামপুর এর রামেশ্বর মাটি এলাকায়। 


মৃত গৃহবধূর নাম আলিমা খাতুন(২১)। স্থানীয় সূত্রে জানা যায়, বছর কয়েক আগে ভালোবাসা করে কুঠিরামপুর বটতলা এলাকায় আলিমার সঙ্গে বিয়ে হয়  সানোয়ার হোসেনের। বর্তমানে তাদের একটি দেড় বছরের সন্তানও রয়েছে।সম্প্রতি স্বামী একদিকে যেমন পরকীয়ায় মেতে উঠেছিল, পাশাপাশি মদ খাওয়া থেকে শুরু করে জুয়া খেলা নিয়ে স্ত্রী প্রতিবাদ করলে হামেশাই তাদের মধ্যে অশান্তি লেগে থাকত।কয়েকদিন ধরে স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় অশান্তি চরমে গিয়ে পৌঁছে ছিল।


অবশেষে স্ত্রীর  এদিন এলোপাতাড়িভাবে স্ত্রীকে কুপিয়ে রাস্তার ধারে ফেলে পালাই তার স্বামী সানোয়ার।গ্রামবাসীরা দেখতে পেয়ে তড়িঘড়ি আলেমা কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করে।এর পরেই পুলিশ মৃতের বাবা আমানুল ইসলাম এর কাছ থেকে সানোয়ারের বিরুদ্ধে অভিযোগ পেয়ে তাকে তড়িঘড়ি গ্রেফতার করে। শেষ পাওয়া খবরে জানা যায় পুলিশ ধৃত সানোয়ার কে ৭ দিনে পুলিশ আদালতে পেশ করে। আদালত চত্বরের বাইরে এদিন আলেমার বাবা আমানুল সংবাদমাধ্যমকে বলেন,"আমার মেয়েকে  ওর স্বামী সানোয়ার ও দাদা কবীর পরিকল্পনা করে নিষ্ঠুর ভাবে খুন করেছে। ওদের কঠোর সাজা চাই"।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.