""কেন্দ্রীয় সরকার আদিবাসীদের জমি কেড়ে নেওয়ার চেষ্টা করছে""-দেবু টুডুর
দি নিউজ লায়ন; ভারতবর্ষের একটা কেন্দ্রীয় সরকার আদিবাসীদের জমি কেড়ে নেওয়ার চেষ্টা করছে। বিহার, উত্তর প্রদেশ, ঝাড়খন্ড সহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যেখানে আদিবাসীরা বসবাস করছে কেন্দ্র সরকার তাদের জমি কেড়ে নেওয়ার চেষ্টা করছে এমনটাই অভিযোগ করলেন বর্ধমান সদরের জেলা পরিষদের সহ-সভাধিপতি তথা আদিবাসী সেলের রাজ্য সভাপতি দেবু টুডু। তিনি আরো অভিযোগ করেন ব্রিটিশদের সাথে লড়াই করার জন্য ব্রিটিশদের দেশ ছাড়া করতে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা লড়াই করেছিল ভারতবর্ষ স্বাধীন করার জন্য।
আর এই আদিবাসীদেরই জমি আইন এনে দখল করার চেষ্টা করছে কেন্দ্র সরকার।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই আইন বদল করে নতুন আইন করেছেন যে,
পশ্চিমবাংলায় আদিবাসীদের জমি কেনা ও দখল করা যাবে না।
পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির নেতৃত্বে আদিবাসীরা অনেক সুখে শান্তিতে রয়েছে। আজকের দিনে হুল দিবস তারা আনন্দের সাথে পালন করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই রাজ্যের আদিবাসী মানুষরা অলচিকি ভাষায় পড়াশোনা করার সুযোগ পাচ্ছে। তারা বর্তমানে শিক্ষায় এগিয়ে রয়েছেন। বর্তমানে কর্মসংস্থানের কোন অভাব নেই, আদিবাসীদের জন্য অল চিকি ভাষার পড়াশোনার পর তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে।
বুধবার কাঁকসার রঘুনাথপুরে কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ১৬৭ তম হুল দিবস পালন করা হয়।
কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেস ও জেলা তৃণমূল কংগ্রেসের আদিবাসী সেলের যৌথ উদ্যোগে এদিন রঘুনাথপুরে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের নিয়ে নানান অনুষ্ঠানের মাধ্যমে হুল দিবস উদযাপন করা হয়।
এদিন অনুষ্ঠানের সূচনা করেন বর্ধমান সদরের জেলা পরিষদের সহ-সভাধিপতি দেবু টুডু, এছাড়াও উপস্থিত ছিলেন কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি দেবদাস বক্সী, তৃণমূল নেতা চিনময় মন্ডল, দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার, পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের জেলা সভাপতি অপূর্ব মুখার্জি সহ অন্যান্যরা।
এদিন হুল দিবসের পতাকা উত্তোলন করে সিধু কানুর প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করা হয়।
আদিবাসী নৃত্য প্রতিযোগিতা সহ আদিবাসী সম্প্রদায়ের যুবক যুবতীদের নিয়ে সারাদিন ব্যাপী নানান বিভাগের প্রতিযোগিতার আয়োজন করা হয়। আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা জানিয়েছেন তারা এই দিনটি প্রতিবছরের মতো উৎসবের আকারে পালন করে আসছেন।
Post a Comment