এক বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যুকে ঘরে চাঞ্চল্য - The News Lion

এক বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যুকে ঘরে চাঞ্চল্য

 


দি নিউজ লায়ন;    নদীয়ার নবদ্বীপ ব্লকের মাজদিয়া, পানশিলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তেতুলতলা সাঁকোর ধার এলাকায় এক বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যুকে ঘরে চাঞ্চল্য। মৃত বৃদ্ধের নাম সুদীপ দেবনাথ, বয়স আনুমানিক ৬০ বছর। মৃত ওই ব্যক্তি পেশায় একজন সব্জি ব্যবসায়ী ছিলেন। পরিবার সূত্রে জানা যায়, রবিবার রাত আনুমানিক ১১ টা নাগাদ সুদীপ বাবুর দুই ছেলে সুরজিৎ ও রবি দেবনাথ ফোনে তাদের দিদি নীলিমা দেবনাথ কে বাবা অসুস্থ হয়ে রক্ত বমি করছে বলে চিকিৎসকের কাছে নিয়ে যেতে বলে, যার ফলে ফোনের মধ্যেই বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ে সুদীপবাবু ছেলেমেয়েরা।  


এরপর সোমবার সকালে বাবা মারা গিয়েছে বলে ফের নীলিমা দেবী কে ফোন করে তাঁর ভাইয়েরা। বৈবাহিক সূত্রে নীলিমা দেবী বর্তমানে থাকেন নবদ্বীপ ব্লকের চর মাজদিয়া এলাকায়। পরে স্থানীয় সূত্রে খবর পেয়ে সাঁকোর ধার এলাকায় পৌঁছে বাড়ি থেকে ওই বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতাল নিয়ে আসে নবদ্বীপ থানার পুলিশ। পাশাপাশি তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য মৃতের দুই ছেলের সুরজিৎ ও রবি দেবনাথ কে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। মৃত সুদীপ বাবু নিয়মিত মদ্যপান করতেন বলে জানা গিয়েছে পারিবারিক সূত্রে। এছাড়াও বৃদ্ধের দুই ছেলে সাথে ইদানিংকালে মাঝেমধ্যেই বিবাদ লেগে থাকত বলেও দাবি স্থানীয়দের। অভিযোগ, রবিবার রাতে অসুস্থ হয়ে রক্ত বমি করা সত্ত্বেও কেন ওই বৃদ্ধকে চিকিৎসার জন্য নিকটবর্তী কোন স্বাস্থ্য কেন্দ্র বা হাসপাতালে নিয়ে যায়নি তাঁর ছেলেরা, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। 


তবে এই বিষয়ে  কয়েকদিন যাবত শারীরিক অসুস্থতায় ভুগছিলেন সুদীপবাবু বলেও জানিয়েছেন মৃত ওই বৃদ্ধের বৌমা। পাশাপাশি শশুরের মৃত্যুর কারণ তাঁরা কিছুই জানেন না বলেও দাবি করেন তিনি। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত নবদ্বীপ থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি। সুদীপ দেবনাথের রহস্যজনক মৃত্যুতে সরাসরি দুই ভাই ও তাদের পরিবারের দিকে আঙ্গুল না তুললেও ময়নাতদন্তের রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেবেন বলে এই দিন জানান মৃতের কন্যা নীলিমা দেবনাথ। সম্পূর্ণ ঘটনাটির তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.