এক অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য - The News Lion

এক অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য

 


দি নিউজ লায়ন; হাওড়ার দাশনগরে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে  চাঞ্চল্য । এই ঘটনায় শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন প্রতিবেশীরা। স্থানীয়দের অভিযোগ, অন্তঃসত্ত্বা ওই গৃহবধূকে তাঁর শাশুড়ির পরিচিত এক ব্যক্তি শারীরিক নির্যাতন করতেন। 


এর অত্যাচারের প্রতিবাদ করাতেই গৃহবধূ দিব্যা সাউকে মেরে সিলিং ফ্যানে দেহ ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।  রাতে এলাকার লোকেরাই গৃহবধূর শাশুড়ি, স্বামী ও এক ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেয়। এমনকি, অভিযুক্তদের বাড়িতেও ভাঙচুর করা হয়। এটি খুনের ঘটনা কিনা তা জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট দেখেই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। পুলিশ সূত্রের খবর, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.