প্রতাপপুরে তৃনমূলের দলীয় কার্যালয়ে ভাংচুর - The News Lion

প্রতাপপুরে তৃনমূলের দলীয় কার্যালয়ে ভাংচুর

 


দি নিউজ লায়ন;   বিজেপি কর্মীদের তান্ডব অব্যাহত বাঁকুড়া জেলায় । এবার বিজেপির সমর্থনে একদল দুস্কৃতি তান্ডব চালাল বাঁকুড়া সদর থানার প্রতাপপুর এলাকায় । ভাংচুর চালানো হল তৃনমূলের স্থানীয় দলীয় কার্যালয়ে । হামলা চালানো হয় তৃনমূলের একাধিক কর্মীর বাড়িতেও । এই ঘটনাকে কেন্দ্রে করে আজ সকাল থেকে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে গটা গ্রামে । খবর পেয়ে বাঁকুড়া সদর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় । মোতায়েন করা হয় র্যা ফও । বিকাল পর্যন্ত এই হামলার ঘটনায় মোট আট জন বিজেপি কর্মীকে আটক করেছে পুলিশ ।


 স্থানীয় সূত্রে জানা গেছে বিধানসভা নির্বাচনে স্থানীয় ওন্দা বিধানসভা কেন্দ্রে বিজেপি জয়লাভ করার পর থেকেই প্রতাপপুর এলাকার তৃনমূল কর্মীদের হুমকি চলছিল । তৃনমূল ছেড়ে বিজেপিতে যগদান না করলে হামলা ও মারধরের হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ । সম্প্রতি একদল বিজেপি কর্মী স্থানীয় তৃনমূল পঞ্চায়েত সদস্যা পূর্নিমা পাল কে হুমকি দেয় বলে অভিযোগ । সেই ঘটনার সূত্র ধরেই আজ সকালে জনা কয়েক বিজেপি কর্মী তৃনমূলের স্থানীয় দলীয় কার্যালয়ে আচমকা হামলা চালায় । 


দলীয় কার্যাওলয়ের যাবতীয় আসবাব ও টিভি ভেঙ্গে ফেলার পাশাপাশি জরুরী নথিপত্র ছড়িয়ে দেয় । বাধা দিতে গেলে স্থানীয় এক তৃনমূল কর্মীকে একটি পুকুরের জলে ডুবিয়ে মারার চেষ্টা হয় বলে অভিযোগ । এই খবর পাওয়ার পরই এলাকার তৃনমূল কর্মীরা আক্রান্ত দলীয় কার্যালয়ের সামনে হাজির হয়ে প্রতিবাদ জানাতে থাকে । খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় বাঁকুড়া সদর থানার বিশাল পুলিশ বাহিনী । এলাকায় তল্লাশি চালিয়ে একের পর এক মোট আট জন অভিযুক্তকে আটক করে পুলিশ ।


 তৃনমূলের স্থানীয় কর্মীর পরিবারের সদস্যা রেবা ভট্টাচার্য বলেন, বিজেপি কর্মীরা হাতে রড , লাঠি নিয়ে প্রথমে তৃনমূলের দলীয় কার্যালয়ে ভাংচুর চালায় । আমরা বাধা দিতে গেলে আমাদের উপর চড়াও হয়ে মারধর করে । তৃনমূলের বাঁকুড়া জেলা সভাপতি শ্যামল সাঁতরা বলেন, বিজেপি ওই গ্রামে আমাদের দলের কর্মী ও আমাদের দলীয় কার্যালয়ে বর্বরোচিত আক্রমণ করেছে । বিজেপির এই আক্রমণে আমাদের একাধিক কর্মী আহত হয়েছেন । প্রশাসন বিষয়টি তদন্ত করে দেখছে । দোষী ব্যাক্তিরা যাতে শাস্তি পায় সে ব্যাপারে পদক্ষেপের আবেদন জানাব । বিজেপি হামলার অভিযোগ অস্বীকার করেছে ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.