ভরতপুরে মাইক্রো কন্টেইনমেন্ট জোন
দি নিউজ লায়ন; করণা পরিস্থিতি সামাল দেয়ার জন্য মুর্শিদাবাদের ভরতপুর-১ ব্লকের মল্লিকপুর গ্রামকে মাইক্রো কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হল। এদিন ব্লক প্রশাসন ও পুলিসের পক্ষ থেকে এলাকাকে ঘিরে দেওয়া হয়।দুপুরে জেলা প্রশাসনের আধিকারিকরা ভরতপুর-১ ব্লক প্রশাসনের সঙ্গে আলোচনায় বসেন। গ্রামের একই পরিবারের সদস্যরা করোনায় আক্রান্ত হওয়ায় এই ব্যবস্থা।
জেলাশাসক শরদ দ্বিবেদী ও জেলার পুলিস সুপার কে শবরী রাজ গোটা এলাকার কোভিড বিধির বিষয়ে আলোচনা করেন। এরপর ওই এলাকাকে মাইক্রো কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়। ভরতপুর এর বিএমওএইচ অবিনাশ কুমার বলেন, মল্লিকপুর গ্রামের অনেকের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। সেই কারণেই মাইক্রো কন্টেইনমেন্ট জোন করা হয়েছে।
Post a Comment