কালোজাদু করার সন্দেহে মাকে নৃশংস ভাবে খুনের অভিযোগ উঠলো দুই ছেলের বিরুদ্ধে
দি নিউজ লায়ন; পুরাতন মালদা থানার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ভাটরা গ্রামের আদিবাসী পাড়ায় কালোজাদু করার সন্দেহে মাকে নৃশংস ভাবে পিটিয়ে এবং শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠলো দুই ছেলের বিরুদ্ধে । এমন কি দেহ লোপাটের জন্য মৃত মায়ের শরীরের আগুন ধরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। বৃহস্পতিবার সকালে শোওয়ার ঘর থেকেই ওই মহিলার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
এই ঘটনায় অভিযুক্ত দুই ছেলে নোসিল কিসকো এবং ডোমেন কিস্কু'র বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন পাড়া-প্রতিবেশীরা। এই ঘটনার পর থেকেই গা-ঢাকা দিয়েছে অভিযুক্ত দুই ছেলে। বৃহস্পতিবার সকালে পুলিশ তদন্তে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে। পাশাপাশি পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুরাতন মালদা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম বুধিন হেমরম (৫০)।
তার বাড়ি দক্ষিণ ভাটরার আদিবাসী পাড়া এলাকায় । গত দু'মাস আগে মৃতের স্বামী স্বামীর আমিন কিস্কু ভিন রাজ্যে কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে মারা যান। মৃত বৃদ্ধার পরিবারে চার ছেলে রয়েছে। একজন ভিন রাজ্যে কাজ করেন। ছোট ছেলে মানসিক ভারসাম্যহীন। এবং বাকি দুটি ছেলে সাবালক তারাও দিনমজুরের কাজ করে। অভিযুক্ত দুই ছেলের নাম নোসিল কিস্কু এবং ডোমেন কিস্কু।
পুলিশকে অভিযোগে প্রতিবেশীদের একাংশ জানিয়েছেন, করোনা সংক্রমনের মধ্যে মানুষের অসুখ-বিসুখ হচ্ছিল। ওই মহিলার পরিবারে তার স্বামী মারা যায়। তাদের ছেলেরা মাঝেমধ্যে অসুস্থ হয়ে পড়ছিল । গ্রামের কারোর জ্বর ,সর্দি, কাশি সহ বিভিন্ন ধরনের রোগ হলেই ওই বৃদ্ধার ছেলেরা তার মাকে ডাইনি সন্দেহ করতো। কালাজাদু করার সন্দেহ করা হতো। এনিয়ে বেশ কিছুদিন ধরেই বৃদ্ধার পরিবারে অশান্তি চলছিল ছেলেদের সঙ্গে। এরপরই বুধবার রাতে পরিকল্পনা করেই দুই ছেলে মিলে তার বৃদ্ধা মাকে বাঁশ দিয়ে পিটিয়ে শ্বাসরোধ করে খুন করে। এমনকি ওই বৃদ্ধার শরীরের কয়েকটি জায়গায় আগুন দিয়ে পোড়ানো চিহ্ন মিলেছে । গলাতে ক্ষত চিহ্ন রয়েছে । এনিয়ে পুলিশের কাছে অভিযুক্ত দুই ছেলেকে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

Post a Comment