অনলাইন গেম খেলাকে কেন্দ্র করে এক নাবালককে খুনের অভিযোগে আটক ২ নাবালক
দি নিউজ লায়ন; দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানার মৌজপুর এলাকায় অনলাইন গেম খেলাকে কেন্দ্র করে এক নাবালককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল প্রতিবেশী বন্ধুদের বিরুদ্ধে। রাতভর নিখোঁজ থাকার পর মঙ্গলবার বিকেলে রেললাইন লাগোয়া জঙ্গলের ধারে স্কুর ছাত্র সুরাজ লস্করের(১০) ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ। ঘটেস্থানীয় সূত্রে জানা গিয়েছে মৌজপুর এলাকার বাসিন্দা সুরাজ লস্কর স্থানীয় একটি স্কুলে সপ্তম শ্রেণীতে পঠন পাঠন করছিল।মোবাইলে অনলাইন গেম খেলাকে কেন্দ্র করে পাড়ার কিছু ছেলেদের সঙ্গে প্রায়ই সুরাজের ঝগড়া লেগেই থাকত এমনি অভিযোগ।অন্যান্য দিনের মত সোমবার বিকেলেও গেম খেলার নাম করে বাড়ি থেকে বাইরে বেরিয়েছিল সুরাজ।কিন্তু সেদিন রাত গড়িয়ে গেলেও কোন খবর মেলেনি তার।
বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন মন্দিরবাজার থানায় নিখোঁজের ডায়েরি করে।এরপর মঙ্গলবার বিকেল নাগাদ আচমকা মৌজপুরের রেললাইনের ধারে সুরাজের ক্ষতবিক্ষত দেহ দেখতে পান স্থানীয়রা।খবর পেয়ে পুলিশ আসে ঘটনাস্থলে।মৃতের পরিবারের লোকজনদের অভিযোগ তাকে খুন করে দেহ ফেলে রেখে পালিয়েছে অভিযুক্তরা।সেই অভিযোগের ভিত্তিতেই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।এই ঘটনায় পুলিশ বুধবার দুই নাবালককে আটক করেছে।তবেএই ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ।পুলিশ দেহটি ময়না তদন্তের জন্য ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

Post a Comment