অটোর সাথে স্কুটির মুখোমুখি সংঘর্ষে মৃত ১ - The News Lion

অটোর সাথে স্কুটির মুখোমুখি সংঘর্ষে মৃত ১


দি নিউজ লায়ন;  অটোর সাথে স্কুটির মুখোমুখি সংঘর্ষে মৃত ১ । মঙ্গলবার বিকেলে কৃষ্ণনগর থেকে কাজ সেরে স্কুটি চালিয়ে বাড়ি ফিরছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম ওসলা শেখ, বয়স আনুমানিক একাত্তর বছর। বাড়ি নবদ্বীপ থানার মহেশগঞ্জ তিওরখালি এলাকায়। সূত্রের খবর,  সেই সময় স্বরুপগঞ্জ কৃষ্ণনগর রাজ্য সড়কে সাইনবোর্ড এলাকায় কৃষ্ণনগর গামী একটি অটোর সাথে মুখোমুখি সংঘর্ষ হলে রাস্তার উপর ছিটকে পড়ে যান ওসলা শেখ। খবর পেয়ে বাড়ির লোকেরা ঘটনাস্থলে পৌঁছে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে মহেশগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসার পর মৃত বলে ঘোষণা করেন। সম্পূর্ণ ঘটনাটির তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.