তৃণমূলের উদ্যোগে চালু দুই বেলার বিনামূল্যে ফ্রী ক্যান্টিন - The News Lion

তৃণমূলের উদ্যোগে চালু দুই বেলার বিনামূল্যে ফ্রী ক্যান্টিন

 


দি নিউজ লায়ন; কান্দি মহকুমা হাসপাতালে মুমূর্ষু রোগীর পরিবার-পরিজনদের জন্য বিনামূল্যে দু’বেলা খাবারের ব্যবস্থা করল তৃণমূল। সেইমতো কান্দি মহাকুমা হাসপাতাল চত্বরে রান্না করা খাবার বিলি করার জন্য চালু হচ্ছে ফ্রি ক্যান্টিন।  সেখানে প্রায় ২৫০জন দুপুরের খাবার সংগ্রহ করতে পারবেন। গোটা বিষয়টি তদারকি করছেন কান্দির তৃণমূল বিধায়ক অপূর্ব সরকার। কান্দি মহকুমা হাসপাতালে পাঁচটি ব্লকের প্রতিদিন প্রায় আড়াইশো রোগী ভর্তি থাকেন। 


প্রচুর রোগীর আত্মীয়স্বজনও আসেন। আত্মশাসন পর্বে হাসপাতালে আসা রোগীর পরিজনরা খাবারের সঙ্কটে পড়ছেন বলে অভিযোগ। রোগীর খাবার হাসপাতাল থেকে পাওয়া গেলেও পরিজনরা খাবারের জন্য ছোটাছুটি করছেন। নির্দিষ্ট সময় ছাড়া শহরের অধিকাংশ দোকানই বন্ধ থাকছে। হোটেল-রেস্তরাঁও বন্ধ রয়েছে। এই সমস্যার সমাধানের লক্ষ্যেই এদিন থেকে কান্দি শহর ও ব্লক তৃণমূলের পক্ষ থেকে হাসপাতাল চত্বরে ফ্রি ক্যান্টিন চালু করা হয়েছে। হাসপাতালের সাইকেল স্টান্ডে অস্থায়ীভাবে এটি চলবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.