নয়াগ্রামে বাড়ি বাড়ি গিয়ে 'COVID-19' ভ্যাকসিন নেওয়ার অনলাইনে নাম নথিভুক্ত করন কর্মসূচী" শুরু
দি নিউজ লায়ন; এলাকার পিছিয়ে পড়া মানুষজনের বাড়ি বাড়ি গিয়ে 'COVID-19' ভ্যাকসিন নেওয়ার অনলাইনে নাম নথিভুক্ত করন কর্মসূচী" নয়াগ্রাম বিধানসভা এলাকায় শুরু করেছে টিম অভিষেকের সদস্যরা।টিম অভিষেকের অন্যতম সদস্য সুমন সাহুর নেতৃত্বে
শুরু হয়েছিল:-১৪ই মে,২০২১। প্রতিটি এলাকার মতো সোমবারও নয়াগ্রাম বিধানসভার অন্তর্গত ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ নং ব্লকের ছোটো ঝাউরি গ্রামের প্রতিটি শবর সম্প্রদায়ের মানুষের নাম নথিভুক্ত করে দেওয়া হয়।
আগামীদিনে ভ্যাকসিন নেওয়ার দিন পর্যন্ত উনাদের পাশে থেকে ভ্যাকসিন নেওয়ার সুব্যবস্থা করতে আমরা বদ্ধপরিকর বলে জানান তৃণমূল কংগ্রেসের ঝাড়্গ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক টিম অভিষেকের অন্যতম সদস্য সুমন সাহু।ওই
কর্মসূচীতে অংশগ্রহণ করেন,উক্ত ব্লকের তৃনমূল যুব কংগ্রেসের সহ সভাপতি স্বপন দাস সহ টিম অভিষেকের অন্যান্য সদস্যগণ তাদের এই উদ্যোগে খুশি এলাকার দরিদ্র ওই পরিবারগুলির বাসিন্দারা।

Post a Comment