বোমাবাজি, অস্ত্র দেখিয়ে ভীতিপ্রদর্শন সহ একাধিক অভিযোগ গ্রেপ্তার এক বিজেপি কর্মী
দি নিউজ লায়ন; এবার মাথাভাঙা এক ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের পানিগ্রাম থেকে এক বিজেপি কর্মী গ্রেপ্তার করল মাথাভাঙ্গা থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম বিশ্বজিৎ মন্ডল। তাঁর বিরুদ্ধে বোমাবাজি, অস্ত্র দেখিয়ে ভীতিপ্রদর্শন সহ একাধিক অভিযোগ রয়েছে। কয়েকদিন আগেই নয়ারহাটের বিজেপি নেতা তথা দলের দশ নম্বর মন্ডল সাধারণ সম্পাদক আশুতোষ সরকারকে কোচবিহার থেকে সাদা পোশাকে গ্রেপ্তার করেছিল মাথাভাঙ্গা থানার পুলিশ।
অপরাধ মূলক ষড়যন্ত্র সহ একাধিক অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। আশুতোষ সরকার বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।এদিন ফের নয়ারহাট থেকে বিজেপি কর্মী গ্রেফতারের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। তাছাড়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মাথাভাঙ্গা থানার আইসি বিশ্বাশ্রয় সরকার জানিয়েছেন, ধৃত বিশ্বজিৎ মন্ডল এর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রয়েছে তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

Post a Comment