ঝাড়্গ্রামে প্রচুর কাঁকড়া বিছার উৎপাত
দি নিউজ লায়ন; ঝাড়্গ্রাম জেলা শহরের বিভিন্ন এলাকায় বড় ধরনের কাঁকড়া বিছার উৎপাত শুরু হয়েছে। বিভিন্ন রাস্তার উপর দাপিয়ে বেড়াচ্ছে কাঁকড়া বিছে। তাই যে কোন সময় ওই বিছা মানুষকে কামড় দিতে পারে। যার ফলে মানুষের শরীরে ক্ষতি হওয়ার আশঙ্কা দেখা দিতে পারে।
শুধু ঝাড়গ্রাম শহর নয় ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় এই ধরনের কাঁকড়া বিছা দেখতে পাওয়া যায়। একটু বৃষ্টি হলেই বিভিন্ন জঙ্গল থেকে বেরিয়ে আসে বড় ধরনের বিষাক্ত ধরনের কাঁকড়া বিছা বলে স্থানীয় বাসিন্দারা জানান ।
এই কাঁকড়া বিছার কামড় ভয়ানক হতে পারে বলেও অনেকের ধারণা ।তাই রাস্তা দিয়ে চলার সময় একটু অসাবধান হলেই কাঁকড়া বিছার আক্রমণে পড়তে হবে। তাই রাস্তায় চলাচল করার সময় লক্ষ্য করে চলতে হয় ঝাড়গ্রাম জেলার বাসিন্দাদের। শুক্রবার এমনই কাঁকড়া বিছা দেখতে পাওয়া গেল অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের রাজ কলোনিরোড এলাকায়।

Post a Comment