মেদিনীপুর সার্কিট হাউসে সেচ দপ্তরের বৈঠক করলেন সৌমেন মহাপাত্র
দি নিউজ লায়ন; বর্ষায় জেলার নদী বাঁধগুলির দ্রুত মেরামত সহ দুর্বল নদী বাঁধের স্বাস্থ্য খতিয়ে দেখতে শুক্রবার সন্ধ্যায় মেদিনীপুর সার্কিট হাউসে এক পর্যালোচনা বৈঠক করেন রাজ্যের সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র । উপস্থিত ছিলেন জলসম্পদ উন্নয়ন দফতরের মন্ত্রী ডাক্তার মানস ভুইঁয়া , জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক উত্তরা সিংহ হাজরা ও সহ-সভাপতি তথা পিংলার বিধায়ক অজিত মাইতি, পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক রেশমি কমল, ঝাড়গ্রাম জেলার জেলাশাসক জয়সী দাশগুপ্ত ,দুই জেলার বিধায়ক গণ ওপ্রশাসনের আধিকারিকগণ ও দপ্তরের ইঞ্জিনিয়াররা ।
ওই বৈঠকে রাজ্যের শেষ মন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার নদী বাঁধ গুলির মেরামত সহ দূর্বল নদী বাঁধ গুলির স্বাস্থ্য ক্ষতিয়ে দেখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য তিনি আধিকারিক দের নির্দেশ দেন । তিনি জেলা প্রশাসনের আধিকারিকদের সাথে ও সেচ দপ্তরের আধিকারিকদের সাথে বিস্তারিত ভাবে কথা বলেন ।
বর্ষার সময় যাতে কোথাও নদী বাঁধ ভেঙ্গে বিপত্তির ঘটনা না ঘটে সেদিকে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ২৬ শে জুন ভরা কোটাল রয়েছে সেদিকেও তিনি নজর রাখার নির্দেশ দিয়েছেন। কোন কোন নদী বাঁধ গুলি দুর্বল রয়েছে তাকে চিহ্নিত করার জন্য তিনি সেচ দফতরের আধিকারিক দের নির্দেশ দেন। যেসব এলাকায় নদী বাঁধ গুলি দুর্বল অবস্থায় রয়েছে সেই নদীবাঁধ গুলি দ্রুত মেরামত করার উদ্যোগ নেওয়া হয় ওই বৈঠকে। এছাড়া বিভিন্ন বিষয় নিয়ে সেচ দফতরের পক্ষ থেকে ওই বৈঠকে বিস্তারিতভাবে আলোচনা করা হয়।

Post a Comment