আজ রানাঘাট স্টেশন রেল কর্মচারীদের ভ্যাকসিনেশন হলো - The News Lion

আজ রানাঘাট স্টেশন রেল কর্মচারীদের ভ্যাকসিনেশন হলো

 


দি নিউজ লায়ন;   রেলের কর্মচারী এবং অবসরপ্রাপ্ত রেল কর্মচারীদের জন্য বিশেষ উদ্যোগ নিলো রেল কর্তৃপক্ষ।রেল কর্মচারীদের ভ্যাকসিনেশন হলো আজ রানাঘাট স্টেশনে। শিয়ালদহ থেকে আরোগ্য ভ্যান নামে একটি বিশেষ এক কামরার ট্রেন আজ রানাঘাটে স্টেশনে এসে পৌঁছায়।


 সেই ট্রেনের সেই কামরার মধ্যেই ছিল ভ্যাকসিনেশন করার যাবতীয় ব্যবস্থা। সোমবার রানাঘাট ছ নম্বর প্লাটফর্মে রেল কর্মীদের ভ্যাকসিনেশনের বিশেষ এক কামরার ট্রেনে ছিল ভ্যাকসিনেশনের সমস্ত ব্যবস্থা।রেল কর্মীদের জন্য রেলের এই ব্যবস্থায় খুশি রেল  কর্মচারী থেকে শুরু করে তাদের পরিবার বর্গ।এদিন 120জন রেল কর্মচারীকে ভ্যাকসিনেশন করা হয়,রেলের পক্ষ থেকে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.