ছাদ থেকে পড়ে মৃত এক পৌরকর্মী - The News Lion

ছাদ থেকে পড়ে মৃত এক পৌরকর্মী

 


দি নিউজ লায়ন;  বীরনগর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক অস্থায়ী পৌরকর্মীর। মৃত ওই ব্যক্তির নাম দিলীপ মন্ডল। 51 বছরের দীলিপ মন্ডল বীরনগর পৌরসভার অস্থায়ী কর্মী। গতকাল বিকেলে দিলীপবাবু ছাদ ঝাট দেওয়ার সময় তাঁর পকেটে থাকা মোবাইলটি হঠাৎই পড়ে যায়।পড়ে যাওয়া মোবাইল দেখতে তিনি ছাদের ধারে গেলে, পা পিছলে নিচে পড়ে যান।আহত দীলিপ বাবুকে রানাঘাট মহাকুমা হাসপাতাল নিয়ে আসা হলে,চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.