২৬ কেজি গাঁজা ও নগদ লক্ষাধিক টাকা সহ গ্রেফতার ১ - The News Lion

২৬ কেজি গাঁজা ও নগদ লক্ষাধিক টাকা সহ গ্রেফতার ১

 


দি নিউজ লায়ন;  ২৬ কেজি গাঁজা ও নগদ লক্ষাধিক টাকা সহ গ্রেফতার ১। ঘটনাটি মুর্শিদাবাদের কান্দি মহকুমার ভবানীনগর গ্রামের। বজেয়াপ্ত করা হয়েছে ২ লক্ষ ২ হাজার নগদ টাকা। ধৃত ব্যক্তির নাম একরাম শেখ। তিনি ওই গ্রামেরই বাসিন্দা। পুলিস  ধৃতের বাড়ি থেকে গাঁজা সহ নগদ টাকা উদ্ধার করে। পুলিস জানিয়েছে, অনেকদিন ধরেই ওই ব্যক্তি এলাকায় গাঁজার ব্যবসা চালাচ্ছিলেন। পরিকল্পনামাফিক ওই ব্যক্তির বাড়িতে হানা দেওয়া হয়। চারদিক পুলিস দিয়ে ঘিরে ফেলার পর বাড়িতে তল্লাশি চালানো হয়। সেই সময় গাঁজা ও নগদ টাকা উদ্ধার হয়। শুরু হয়েছে তদন্ত।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.