নিজশ্রী আবাসন প্রকল্পের উপভোক্তাদের হাতে আবাসনের চাবি তুলে দিলেন জুন মালিয়া
দি নিউজ লায়ন; রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায়, পশ্চিমবঙ্গ আবাসন দপ্তর কর্তৃক নির্মিত এবং পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় সোমবার মেদিনীপুরে নিজশ্রী আবাসন প্রকল্পে উপভোক্তাদের আবাসন হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মেদিনীপুরের নরমপুর মৌজায়। এদিন নবনির্মিত দুটি আবাসনের ৩২ জনের হাতে ফ্ল্যাটের চাবি ও আইনি নথিপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া, মেদিনীপুর-খড়গপুর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান তথা খড়গপুর গ্রামীন এর বিধায়ক দীনেন রায়, প্রাক্তন কাউন্সিলর বিশ্বনাথ পাণ্ডব সহ জেলাপ্রশাসনের আধিকারিকগণ। প্রসঙ্গত : রাজ্য সরকারের নিজশ্রী আবাসন প্রকল্পে প্রায় দুহাজার আবেদন পত্র জমা পড়েছিল এবং লটারির মাধ্যমে ৩২ জনকে এদিন আবাসন হস্তান্তর করা হয়। উপভোক্তাদের হাতে আবাসনের চাবি তুলে দেওয়ার পর বিধায়ক জুন মালিয়া বলেন রাজ্যের আবাসন দপ্তর নিজশ্রী আবাসনপ্রকল্পেএই আবাসনদুটি তৈরি করেছে ।একে যত্ন করে রক্ষা করার দায়িত্ব আপনাদের ।
আপনারা ভালো ভাবে বসবাস করবেন, ভালভাবে থাকবেন, প্রশাসন আপনাদের পাশে রয়েছে। যদি কোন সমস্যা হয় আপনারা বিষয়টি জেলা প্রশাসনকে জানাবেন। তাই ওই দুটি আবাসনের চাবি পেয়ে খুশি ঐ দুটি আবাসনের ৩২ জন উপভোক্তা।

Post a Comment