অনুমতি বিহীন ভ্যাকসিন সেন্টার খুলে টাকা তোলার দায়ে গ্রেপ্তার ডায়াগনস্টিক সেন্টারের মালিক সহ ৩ জন - The News Lion

অনুমতি বিহীন ভ্যাকসিন সেন্টার খুলে টাকা তোলার দায়ে গ্রেপ্তার ডায়াগনস্টিক সেন্টারের মালিক সহ ৩ জন

 


দি নিউজ লায়ন;  স্বাস্থ্য দপ্তরের অনুমতি না নিয়েই ভ্যাকসিন ক্যাম্প করার নামে উপভোক্তাদের কাছ থেকে ভুয়ো বিল দিয়ে টাকা তোলার অভিযোগে খড়গপুরের  মালঞ্চ এলাকারএক ডায়াগনস্টিক সেন্টারের মালিক আবীর বন্দ্যোপাধ্যায় সহ ৩ জনকে রবিবার রাতে গ্রেপ্তার করেছে খড়গপুর টাউন থানার পুলিশ। 


খড়্গপুরের মহকুমা শাসক আজমল হোসেন জানান , ১১৫০ টাকা করে এ পর্যন্ত ৫০ জনের কাছ থেকে তারা আদায় করছে। বলা হয়েছিল কোভিশিল্ড দেওয়া হবে। অথচ রশিদে এর কোনো উল্লেখ নেই।  পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে অনুমতিহীন শিবির নিষিদ্ধ করেছে। ওই শিবিরের কোনো অনুমতি দেওয়া হয়নি। 


প্রশাসনের বিনা অনুমতিতে ভ্যাকসিন দেওয়ার জন্য শিবির হওয়ার কথা ছিল সোমবার। কিন্তু প্রশাসন অনুমতি না দেওয়ায় সোমবার তা বন্ধ করে দেওয়া হয়। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে খড়গপুর শহরের মালঞ্চ এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খড়গপুর টাউন থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখার জন্য তদন্তের কাজ শুরু করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.