আমতায় নদী বাঁধ সংস্কার করতে গিয়ে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা
দি নিউজ লায়ন; আমতায় নদী বাঁধ সংস্কারের প্রয়োজন একাধিক গাছ কাটা পড়েছে। ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। যদিও ইতিমধ্যে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে রাজ্য সরকারের সেচ,বন,পরিবেশ দপ্তর ও আমতা ২ নং ব্লক প্রশাসন কেটে ফেলা গাছের ৫ গুন গাছের চারা বসানোর উদ্যোগ নিয়েছে। প্রশাসন সূত্রে খবর আমতা ২ নং ব্লকের সেহাগোড়ী থেকে বাকসী পর্যন্ত ১২ কিলোমিটার শর্টকাট চ্যানেলের দুই পাড়ে ৪৫০৬ টি গাছ বসানো হবে। বৃহস্পতিবার নিজের হাতে গাছের চারা লাগিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন আমতার বিধায়ক সুকান্ত পাল।
ওয়েস্ট বেঙ্গল মেজর ইরিগেশন অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্ট প্রকল্পে বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় রাজ্যের চারটি জেলায় বন্যা নিয়ন্ত্রণে নদী বাঁধ সংস্কারের কাজ চলছে। হাওড়া জেলায় উদয়নারায়নপুর এবং আমতা দু'নম্বর ব্লকে এই নদী বাঁধ সংস্কারে কাজ শুরু হয়েছে। এদিকে বাদ সংস্কারের প্রয়োজনে বিভিন্ন জায়গায় নদী বাঁধের উপর থাকা গাছ কাটা প্রয়োজন হয়েছে। আর তারপরেই প্রশাসনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেয়া হয় শর্টকাট চ্যানেলের দুই পাড়ে গাছের চারা লাগানো হবে।
প্রশাসন সূত্রে খবর দুই পাড়ে একদিকে যেমন কৃষ্ণচূড়া রাধাচূড়া মেহগিনি শিশু ইত্যাদি গাছ থাকবে অন্যদিকে সেই রকম আম জাম কাঁঠাল সহ বিভিন্ন ফলের গাছ লাগানো হবে। বরফি ডিজাইনে বসানো প্রতিটি গাছের ব্যাবধান থাকবে ৫ মিটার। প্রশাসন সূত্রে খবর গাছ লাগানো ও পরিচর্যার জন্য ইতিমধ্যে ২২ জনকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গাছগুলো যাতে সুষ্ঠুভাবে বেড়ে উঠতে পারে সেই লক্ষ্যে ড্রোনের মাধ্যমে সেচ দপ্তর নজরদারি চালাবে এবং প্রতিমাসে এলাকা ভিত্তিক একটি রিপোর্ট তৈরি করবে। শুধু তাই নয় যদি দেখা যায় কোন গাছের চারা নষ্ট হয়ে গেছে তাহলে সে ক্ষেত্রে সেই জায়গায় নতুন গাছের চারাও বসানো হবে। প্রশাসন সূত্রে খবর এক বছর পর বিশ্বব্যাংকের প্রতিনিধিরা এই কাজ পরিদর্শনে আসবেন।

Post a Comment