মাছ বাজারের বর্জিত থার্মোকল থেকে যন্ত্রের মাধ্যমে তেল নিষ্কাষনের অভিনব ভাবনা
দি নিউজ লায়ন; মাছ বাজারের বর্জিত থার্মোকল থেকে যন্ত্রের মাধ্যমে তেল নিষ্কাষনের অভিনব ভাবনা পরোখ করতে চান পুর প্রশাসক বোর্ডের সদস্য রঞ্জন সরকার। শিলিগুড়ি সমতল ও পাহাড় সহ পার্শ্ববর্তী জেলাগুলির আনাজ ফলাদির কাঁচামালের ক্ষেত্রে সম্পূর্ণভাবে রেগুলেটেড মার্কেটের ওপর নির্ভরশীল। এখান থেকেই আমদানিকৃত অনাজপত্র নিয়ে ব্যবসায়ীরা বিভিন্ন বাজারগুলিতে পৌছান।
তবে পুরনিগম দীর্ঘদিন বামেদের দখলে থাকায় পরিচর্চার অভাবে উত্তরের বিস্তৃর্ণ এলাকা জুড়ে উল্লেখযোগ্য রেগুলেটেড মার্কেটটিতে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে। বৃহস্পতিবার পুর প্রশাসক বোর্ডের সদস্য রঞ্জন সরকার শিলিগুড়ি নিয়ন্ত্রিত বাজারের স্থিতি ঘুরে দেখেন। তিনি জানান বাজারটি সংস্কারের ক্ষেত্রে বেশ কিছুটা ভূমিকা রয়েছে পুরনিগমের। এতদিন পূর্ব বাম বোর্ডের আমলে গুরুত্বপূর্ণ এই বাজারটি সংস্কারে কোনো ভূমিকা নেওয়া হয়নি।
তবে বর্তমান বোর্ড বাজারের নিকাশি ব্যবস্থা উন্নতর করার পাশাপাশি পরিকাঠামো উন্নয়নে নজর দিচ্ছে। সেক্ষেত্রে মৎস্য ব্যবসায়ীদের বর্জিত থার্মোকল নিকাশি নালায় যথেচ্ছ ভাবে পড়ে থাকায় জল নিষ্কাষনে সমস্যা তৈরি হয়। সেবিষয়ে এক অভিনব পদ্ধতি পরোখের কথা জানান তিনি। তিনি বলেন একটি যন্ত্র রয়েছে যার মাধ্যমে বর্জিত থার্মোকলের কার্টুন পুনঃনবীকরনের মাধ্যমে তা তেল নিষ্কাশন করা হয়। সেই যন্ত্রটি এই বাজারের বসানোর ভাবনা চিন্তা রয়েছে। একইসঙ্গে বাজারের অবাঞ্ছিত আবর্জনা নিষ্কাষনের জন্য পুরনিগমকে দুটি কমপেক্টর রাজ্যের তরফে দেওয়া হয়েছে তা ব্যবহার করা হবে।

Post a Comment