উত্তরপ্রদেশে অক্সিজেন টিউব নিয়ে নদীর তীরে বালি চাপা অবস্থায় একটি দেহ উদ্ধার - The News Lion

উত্তরপ্রদেশে অক্সিজেন টিউব নিয়ে নদীর তীরে বালি চাপা অবস্থায় একটি দেহ উদ্ধার

 


দি নিউজ লায়ন;   ফের একবার উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ভয়াবহ ছবি উঠে এল মৃতদেহ ভেসে আসা নিয়ে। উত্তরপ্রদেশের বুকে প্রবল বৃষ্টি আর গঙ্গার জলের স্তর বাড়তেই একের পর এক ভয়াবহ ছবি সামনে আসতে শুরু করেছে। বুধবার নদীর তীরে বালি চাপা অবস্থায় একটি দেহ উদ্ধার হয়। দেহটির একটি হাতে সার্জিক্যাল গ্লাভস রয়েছে।


 পরবর্তীকালে জানা গিয়েছে দেহটি উত্তরপ্রদেশের প্রয়াগরাজ পুরসভা উদ্ধার করে তার সৎকার করে। এছাড়াও প্রয়াগরাজ পুরসভা কর্তৃপক্ষ আরও একটি দেহ নিয়ে বিতর্কের মুখে পড়ে। সেই ক্ষেত্রে দেখা গিয়েছে, একটি দেহ বালির মধ্যে চাপা রয়েছে, যার সঙ্গে একটি অক্সিজেন টিউব রয়েছে। ঘটনাতে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। এই ঘটনার জেরে পুরসভার এক অফিসার জানিয়েছেন, 'আমি বলতে পারব না। তবে মনে হচ্ছে, এই দেহটি কোনও অসুস্থ মানুষের । তাঁকে তাঁর পরিবার এভাবে ফেলে রেখে গিয়েছে।'

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.