পথ দুর্ঘটনায় মৃত ২ - The News Lion

পথ দুর্ঘটনায় মৃত ২

 


দি নিউজ লায়ন;  নদিয়ার চাকদা থানা এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে পলাগাছায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। পুলিশ সূত্রে মৃতদের নাম জানা যায় শুভঙ্কর বিশ্বাস ও সুখেন্দু দেবনাথ। দুজনেরই বয়স ২৯ বছর। সুখেন দেবনাথের বাড়ি চাকদা পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে এবং শুভঙ্কর বিশ্বাসের বাড়ি চাকদা পৌরসভায় ১১ নম্বর ওয়ার্ডে। 


জানা যায়, মঙ্গলবার রাতে মোটর বাইকে করে পেশায় ঠিকাকর্মী দুই বন্ধু রানাঘাট থেকে চাকদায় বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পলাগাছার কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর উল্টো দিক থেকে দ্রুতগতিতে আসা একটি লরি ধাক্কা মারে। জাতীয় সড়কের ধারে ছিটকে পড়েন দুজন। রাতেই ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় পুলিশ উদ্ধার করে চাকদা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.