শাহকে বলে আর কিছু হবে না এবার রাষ্ট্রসংঘ না হলে মার্কিন প্রেসিডেন্টকে ধরুন, 'রাজ‍্যপালের দিল্লি সফরকে তীব্র আক্রমণ জ্যোতিপ্রিয়র - The News Lion

শাহকে বলে আর কিছু হবে না এবার রাষ্ট্রসংঘ না হলে মার্কিন প্রেসিডেন্টকে ধরুন, 'রাজ‍্যপালের দিল্লি সফরকে তীব্র আক্রমণ জ্যোতিপ্রিয়র


দি নিউজ লায়ন;   'রাজ‍্যপাল মিথ‍্যেবাদী। সাংবিধানিক পদে বসিয়ে উনি অসত্য কথা বলেন। ওর দুঃখ হলো বিজেপির রাজ‍্য সভাপতি হতে পারেনি। রাজ্য বিরুদ্ধে চক্রান্ত করতে দিল্লি গিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দুবার করে দেখা করছেন। চ্যালেঞ্জ করছি একটা অভিযোগ প্রমাণ করুন রাজনীতি ছেড়ে দেবো'- শনিবার এই ভাষাতেই পদ্মপালকে তীব্র আক্রমণ করলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ধনকর এর দিল্লি সফর কে ব্যঙ্গ করে যদি জ‍্যোতিপ্রিয় বলেন, অমিত শাহ কে বলে আর কি হবে এখন ওর কাছে উপায় হল রাষ্ট্রসঙ্ঘে যাওয়া না হলে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন সাহেবকে গিয়ে ধরা! 


জ্যোতিপ্রিয় বলেন, বাংলায়  একুশের ভোট পরবর্তী সময়ে  বিজেপির কাছ থেকে সব থেকে বেশী আক্রান্ত হয়েছে আমাদের তৃণমূল দলের ছেলেমেয়েরা। আর বিজেপি দাবি করছে,  ভোট পরবর্তীতে হিংসা ছড়াচ্ছে তৃণমূল! আসলে  বিজেপি দলটা এখন মিথ্যাবাদী দলে পরিনত হয়েছে। ওরা কথায় কথায় মিথ্যার আশ্রয় নিচ্ছে। বাংলার মানুষ ওদের চিনে গিয়েছে। তিনি আরো বলেন, উত্তর ২৪ পরগণা জেলায়  তৃণমূলের নতুন জেলা সভাপতি যে কেউই হতে পারেন। তবে সেক্ষেত্রে দলের যে বা যিনি সভাপতি হবেন তাঁকে সাহায্য করাই হবে আমার অন্যতম কাজ। 


তৃণমূলে এখন  নতুন জেনারেশন হিসাবে উঠে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আমাদের থেকে ছোট হলেও এখন আমাদের নেতা। ফলে নতুন জেনারেশনকে জায়গা ছেড়ে দিতে হবে। মনে রাখতে হবে,  আমরা চিরকাল বাঁচবো না, কিন্ত পার্টিটাকে তো বাঁচিয়ে রাখতে হবে, সেক্ষেত্রে নতুন জেনারেশনের জন্য জায়গা ছাড়াটা জরুরী।  ফলে দল যেভাবে চাইবে, যেটা নির্দেশ দেবে সেইমতো কাজ করবো।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.