মল্লিকপুরে শুট আউটের ঘটনায় গ্রেফতার ১
দি নিউজ লায়ন; ফের মল্লিকপুরে শুট আউট। অভিযোগ দুই থেকে তিন রাউন্ড গুলি চলেছে এলাকায়। সাব্বির বেগ নামে এক দুষ্কৃতী তার গ্যাং নিয়ে বাইকে করে এসে গুলি চালায়। যদিও ঘটনায় কোনও হতাহতের খবর নেই। শুক্রবার রাতের এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাস্থলে বারুইপুর এস ডিপিও, আই সির নেতৃত্বে পুলিশ বাহিনি যায়। এলাকা থেকে একটি গুলির খোল উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় মূল অভিযুক্তর সঙ্গী বাদশা সোহেলকে গ্রেপ্তার করেছে।
ধৃতকে শনিবার দুপুরে বারুইপুর আদালতে তোলা হয়। স্থানীয় বাসিন্দারা বলেন, মল্লিকপুর গনিমা এলাকায় ভাড়া বাড়িতে থাকে সাব্বির বেগ। রাত ১০ টার দুই-তিনটে বাইক নিয়ে সঙ্গীসহ মল্লিকপুর রেলগেটের কাছে এসেছিল। সেখানে কারুর সঙ্গে ঝামেলা হয়েছিল। তারপরেই গুলি চালিয়ে চম্পট দেয়। সাব্বির বেগ দীর্ঘদিন ধরেই এলাকায় গাঁজা ও পাতার কারবার চালাচ্ছিল। এই নিয়ে এলাকার লোকজন প্রতিবাদ করে। তাই ভয় দেখাতেই এলাকায় গুলি চালায় সে।
এই প্রসঙ্গে মল্লিকপুর তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি হাবিবুর রহমান বৈদ্য বলেন, সাব্বির বেগ দলবল নিয়ে এই হামলা করে। চলন্ত বাইক থেকেই কয়েকজনকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল, কিন্তু কেউ আহত হয়নি। পাতা ও গাঁজার কারবার চালাচ্ছে এলাকায়। এই নিয়ে এলাকার লোকজনও আমাকে অভিযোগ জানিয়েছিল। পুলিশকে কড়া ব্যবস্থা নিতে বলেছি। ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ টহল বাড়ানো হচ্ছে ।

Post a Comment